চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুল ইসলামকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

‘বর্তমান সময়ে নজরুলকে অনাদর অবজ্ঞা করা হচ্ছে। আমি চোখে এবং অন্তরচোখে দেখি কাজী নজরুল ইসলাম আমাদের কাছে যা পান তা দিতে পারছি না। তা দেওয়া হচ্ছে না। যখন মনে হলো আমারো কিছু করার আছে। বলার আছে। জানার আছে। তখন থেকেই মুহিত কামাল ভাইয়ের শব্দঘর নামক সাহিত্য ম্যাগাজিনে কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষনাধর্মী লেখা শুরু করি। দুই বছর ধারাবাহিকভাবে লিখতে থাকি। প্রথমদিকে লেখাটা প্রকাশিত হওয়ার পর এ নিয়ে আলোচনা হওয়ায় আমার উৎসাহ, আগ্রহ বেড়ে যায়। সেই লেখাগুলো একত্রিত করে এই বই।’

রোববার বিকেলে কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা গবেষণাধর্মী ‘ গীত ও সুরের ভিন্ন উর্মিমালায় নজরুল সঙ্গীত’ বইয়ের মোড়ক উম্মোচন শেষে চ্যানেল আই অনলাইনকে এসব কথা বলছিলেন নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক ফাতেমা তুজ জোহরা।

তিনি আরো বলেন, ‘নজরুলের গানে অকপটে সত্যি কথা বা সত্যি হওয়া উচিৎ এমন সব কথা বলা হয়েছে। এই বইয়ে সেই দিকগুলো আলোকপাত করেছি। এছাড়া বইয়ে নজরুলের গান, গীত ও সুরের ভিন্নতা, বলা না বলা ভাব, অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার, আল-কোরআনের কাব্যানুবাদসহ নানান দিক বিশ্লেষণ করা হয়েছে। বইয়ের একেকটা অনুচ্ছেদের কবির একেক দিক তুলে ধরা।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন, সংস্কৃতি ব্যক্তিত্ব জয়ন্ত চট্টোপাধ্যায়, লেখক মুহিত কামাল, প্রকাশক আফজাল, লেখক সুভা শিংহ রায় প্রমুখ।

বই আলোচন করতে গিয়ে জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, ‘ফাতেমা তুজ জোহরা ধরে ধরে নজরুল সঙ্গীতের রাগ ও তালের বিশ্লেষণ করেছেন বলেই এই বইটি অন্যান্য গবেষকদের থেকে আলাদা।’

Reneta

‘ গীত ও সুরের ভিন্ন উর্মিমালায় নজরুল সঙ্গীত’ পাওয়া যাচ্ছে অমর একুশ গ্রন্থমেলার সোহরাওয়ার্দি উদ্যান প্রাঙ্গনের ৪৫৬ নম্বর স্টলে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলা সাহিত্যবিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT