সেলফির জন্য ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসছে অপ্পো এফ৭। ফোনটির সামনের অংশের ছবি ফাঁস হয়েছে, যেখানে দেখা গেছে নচযুক্ত ৬.২ ইঞ্চি ডিসপ্লে আর পাতলা বেজেলসহ সামনের প্যানেলের পেছনে আছে লাল রঙের অ্যালুমিনিয়াম ব্যাক।
আগামী ২৮ থেকে ৩০ মার্চের মধ্যে ফোনটি বাজারে আসতে পারে।








