জার্মানিতে নগ্নতার পুনঃপ্রচলন করার এখনই ‘যথার্থ সময়’ বলে মন্তব্য করেছেন জার্মানির বামপন্থি দলের একজন রাজনীতিবিদ। এই সংস্কৃতি হারিয়ে যাওয়ার পেছনে পাশ্চাত্যের ‘অশ্লীল দৃষ্টিভঙ্গি’কে দায়ী করেছেন তিনি।
গ্রেগর গিজি নামের ওই রাজনীতিবিদ বলেন, ‘প্রাচ্যের পুরুষরা আগে নগ্ন জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন। এর মধ্যে আলাদা কোন বিশেষত্ব নেই। কিন্তু আপনারা যদি এটি না দেখে থাকেন তাহলে বিষয়টি বেশ অস্বস্তিকর মনে হবে এবং আপনারা বিব্রত হবেন।’
চলতি সপ্তাহে ৬৯ বয়সী এই রাজনীতিবিদ জামা-কাপড় পরে বার্লিনের অন্যতম জনপ্রিয় একটি নগ্ন সমুদ্র সৈকতে ব্যক্তিগত নির্বাচনি প্রচারণায় অংশ নেন।
সেখানে অবস্থানরত রৌদ্রস্নানে মগ্ন এবং নগ্ন ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি জানান, ‘অতীতের প্রাকৃতিক উলঙ্গ জীবন-যাপনের সংস্কৃতির পুনঃপ্রচলন করার এখনই যথার্থ সময়। এখনই এই সংস্কৃতিকে বড় আকারে ছড়িয়ে দিতে হবে।’
পাবলিক ন্যুডিটির সংস্কৃতি জার্মানিতে খুব একটা অপ্রচলিত নয়। জার্মানিতে নগ্ন খেলাধূলার ক্লাব, সমুদ্র সৈকত এবং ‘কাপড় বিহীন’ গোসলখানা রয়েছে।
তবে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে নগ্নতার কথা মুখে বললেও ব্যক্তিগত জীবনে এই চর্চা থেকে দূরে রয়েছেন গ্রেগর গিজি। বয়স হয়ে যাওয়ায় তিনি বাসার মধ্যেই এই চর্চা সীমাবদ্ধ রাখেন।







