চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগরীতে হঠাৎ শেকড়ে ফেরানো মোরগ লড়াই, পুঁথি পাঠের আসর

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৯:৫১ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A
নগরীতে মোরগ লড়াই দেখছেন দর্শকরা, উৎসাহে ভরপুর জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরে ঝুম বৃষ্টির পর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আড্ডাটা সবে জমে উঠতে শুরু করেছে। বৃষ্টিভেজা সবুজ ছোট মাঠটায় বুধবার বসার উপায় ছিলো না। অথচ এই মাঠেই বেশ বড়সড় রকমের জটলা দেখে এগিয়ে যেতেই দেখা গেলো চলছে তুমুল লড়াই।

একেবারে ডব্লিউডব্লিউ ই’র মতো রেসলিং হচ্ছে! দারুণ আক্রমণে রুস্তমকে কুপোকাত করে দিলো সুলতান। একটু পরই দড়ি দিয়ে ঘেরাও করা লড়াই মঞ্চে এলো বাহুবলী ও কাটাপ্পা। বেশ কিছুক্ষণ চললো তাদের লড়াই। লম্বা পায়ের লাথিতে তরুণ বাহুবলীর কাছে অভিজ্ঞ কাটাপ্পাকে পরাজয় স্বীকার করতেই হলো।

রুস্তম, সুলতান, বাহুবলী, কাটাপ্পারা আসলে আছিল জাতের লড়াকু মোড়গ, মোড়গ মালিকরাই শখ করে রেখেছেন এসব নাম। ঢাকের বাজনার সঙ্গে মোড়গ লড়াইয়ের এই দৃশ্য যেনো ধূসর শহর থেকে মনকে টেনে নিয়ে গেলো আবহমান বাংলার শেকড়ে।

শহুরে হাসি-তামাশা, মৌজ-মাস্তির ফাঁকে কয়েকজন শিক্ষার্থীর শেকড়ে ফেরার টান থেকেই লোকজ সংস্কৃতির এই ভিন্নধর্মী আসর।

আসরটির অন্যতম আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনওয়ার বলেন, ‘টিএসসিতে মোড়গ লড়াই, পুঁথিপাঠের এমন আয়োজন এর আগে আমার জানামতে হয়নি। আমরা এখন বৈশ্বিক অনেক কিছু খুব সহজেই জানতে পারছি, হাতের মুঠোয় দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এইসব লোকজ সংস্কৃতি যা আমাদের শেকড় সেসব তো হারালে চলবে না। শহুরে আবেশেই মাটির টান, শেকড়ে ফেরার টান থেকেই আমাদের এই আয়োজন।’

‘মজমা’ নামের এই আসরে মোড়গ লড়াই পর্বের পর সন্ধ্যা ঘনিয়ে আসলে শুরু হয় পুঁথি পাঠ। টিএসসির গেমস রুমের ভেতরটা যেনো এক গ্রাম্য উঠান। ছনের ছাউনি দেয়া বারান্দায় হারিকেনের আলো-আধাঁরিতে মৈমনসিংহ গীতিকার ‘চন্দ্রাবতী’ পাঠের সঙ্গে ধীর লয়ে বাজতে থাকে লোকজ বাদ্যযন্ত্র।

Reneta

সর্বশেষ আয়োজন ছিলো বাঁশি,দোতারার সঙ্গে লোক সংগীত। চেনা লোকগানে গলা মিলিয়ে শ্রোতারাও জানান দেন মাটির টান আছে অন্তরে।

ভিডিওতে দেখুন রুস্তম বনাম সুলতান, বাহুবলী বনাম কাটাপ্পার লড়াই:

ছবি ও ভিডিও:ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণমাধ্যমের প্রশংসায় তথ্যমন্ত্রী

পরবর্তী

রোহিঙ্গা নিধন গোপন করছে ফেসবুক

পরবর্তী
Flood-affected people crossing water with makeshift boats and bamboo poles. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা নিধন গোপন করছে ফেসবুক

ফিফার বর্ষসেরা একাদশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার বর্ষসেরা একাদশের সংক্ষিপ্তে রিয়ালের জয়জয়কার

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT