চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’ পেমেন্টে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২২
অর্থনীতি
A A

উৎসবের রঙে রাঙিয়ে তোলার পাশাপাশি গ্রাহকদের আর্থিক সাশ্রয় দিতে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট দিচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের নির্দিষ্ট মার্চেন্ট থেকে ফুটওয়্যার, অ্যাপারেল, ই-কমার্স, রেস্টুরেন্ট ও হাউসহোল্ড অ্যাক্সেসোরিজ কেনাকাটায় বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’-এর গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।

এই অফারের আওতায় হাউসহোল্ড ক্যাটাগরিতে বেস্ট বাই থেকে যেকেোনো পণ্য কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ১০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক বা সর্বোচ্চ ৫০ টাকা। এই অফার চলাকালে গ্রাহকেরা অফারের সকল শর্ত পূরণ করে ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন দুইবার, যা সর্বোচ্চ ১০০ টাকা।

১ ফেব্রুয়ারি ২০২২ থেকে চালু হওয়া এই অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। নগদ কিউআর কোডের মাধ্যমে অ্যাপ অথবা ইউএসএসডি (*১৬৭#) ডায়াল করে পেমেন্ট করলেই এই ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

ই-কমার্স ক্যাটাগরিতে মার্চেন্ট থেকে অনলাইনে কেনাকাটায় প্রতিটি লেনেদেনে গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ১৪ শতাংশ বা এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। এই অফারটি উপভোগ করতে চাইলে নির্দিষ্ট মার্চেন্টের ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটা করে ‘নগদ’ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে হবে। তবে শুধুমাত্র প্রিয়শপের জন্য ভাউচার কোড “PSNAGAD” ব্যবহার করে এই অফারটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া ‘নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি ব্যবহার করে সরাসরি মার্চেন্ট পেমেন্ট করলে এই অফারটি প্রযোজ্য হবে না।

এদিকে ৫০টি মার্চেন্টের ওয়েবসাইট থেকে যেকোনো পণ্য কেনাকাটা বা পরিষেবা নিয়ে ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে এসএসএল (এসএসএল) গেটওয়ে দিয়ে পেমেন্ট করে গ্রাহকেরা একাধিকবার উপভোগ করতে পারবেন সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এই অফারটি চলবে ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। এক্ষেত্রে ‘নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি (*১৬৭#) ডায়ালের মাধ্যমে পেমেন্ট করলে এই অফারটি উপভোগ করা যাবে না।

ফ্যাশন প্রোডাক্টস ক্যাটাগরিতে মার্চেন্ট থেকে যেকোনো পণ্য কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা দুইবারে সর্বোচ্চ ২০ শতাংশ বা ৫০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এবং ফুটওয়্যার ক্যাটাগরিতে ওয়াকার থেকে যেকোনো পণ্য কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। অফারটি উপভোগ করতে চাইলে ‘নগদ’ কিউআর কোডের মাধ্যমে অ্যাপ অথবা ইউএসএসডি (*১৬৭#) ডায়াল করে পেমেন্ট করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে চালু হওয়া এই অফার চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

Reneta

ফ্যাশন প্রোডাক্টস আর্টিসান আউটফিটার্স লিমিটেড, সারা লাইফস্টাইল লিমিটেড, ক্যাটস আই লিমিটেড, বেবি শপ লিমিটেডসহ আরও বেশ কয়েকটি ব্র্যান্ডে চলছে ‘নগদ’-এর এই বিশেষ অফার।

কেএফসি, পিৎজা হাট, সিক্রেট রেসেপি, বারকোড, ডোমিনোস, ঢাকা মেট্রো ও টোকিও এক্সপ্রেসসহ এমন আরও অনেক রেস্টুরেন্টে ‘নগদ’-এ বিল পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ২৫ শতাংশ বা ১৫০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। গ্রাহকেরা ‘নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি-এর (*১৬৭#) মাধ্যমে মার্চেন্ট কিউআর ব্যবহার করে পেমেন্ট করলেই এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

তবে কেএফসি ও ডোমিনোস-এর ক্ষেত্রে মার্চেন্ট ওয়েবসাইট ব্যবহার করে এসএসএল (SSL) গেটওয়ের মাধ্যমে ‘নগদ’ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করেও ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এই অফারটি ১০ ফেব্রুয়ারি ২০২২ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত কার্যকর থাকবে।

অফারের বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “নগদ সবসময় গ্রাহকের যেকোনো উৎসব ও আনন্দ ভাগাভাগিতে শামিল হতে চায়। আর সে লক্ষ্যেই এবার বসন্তে ‘নগদ’ ক্যাশব্যাক ও ডিসকাউন্টের মতো দারুণ সব অফার দিতে পেরে আনন্দিত। আশা করি ‘নগদ’-এর এই বিশেষ অফার গ্রাহকদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।”

Jui  Banner Campaign
ট্যাগ: নগদনগদ অফারবসন্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ইতিহাসের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT