চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’ দিয়ে পরিশোধ করা যাচ্ছে ঢাকা কলেজের সকল ফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের সব ধরনের ফি এখন ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।

এর ফলে দেড় শতাব্দী প্রাচীন কলেজটির ১২ হাজার শিক্ষার্থী তাদের সুবিধাজনক সময়ে যেকোনো স্থান থেকে মাসিক বেতনসহ সব ধরনের ফি সহজে ও নিরাপদে পরিশোধ করতে পারবেন।

বিশেষ করে করোনার এই সময়ে সেবাটি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আরো উপযোগী হবে। শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বেতন ব্যবস্থাপনাকেও আরো সহজ এবং সাশ্রয়ী করবে ‘নগদ’। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন থেকে ‘নগদ’ অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করে কলেজ ফি ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি এ বিষয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল অপারেটর ‘নগদ’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাচীনতম কলেজটি। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার এবং ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন এবং ‘নগদ’-এর হেড অব ইউটিলিটি অ্যান্ড এডুকেশন পেমেন্ট সোহায়েল এস তাসনিম এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফি পরিশোধ করতে ‘নগদ’ অ্যাপের পে-বিল আইকন থেকে এডুকেশনে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে ঢাকা কলেজ নির্বাচন করে শিক্ষার্থীর তথ্য, টাকার পরিমাণ ও পিন দিয়ে বেতন পরিশোধ করা যাবে। ফি দেওয়া হয়ে গেলে ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করার সুযোগ রয়েছে।

Reneta

পাশাপাশি ভবিষ্যৎ ফি পরিশোধ সহজ করার জন্য ফি পরিশোধের প্রয়োজনীয় তথ্য অ্যাপে সংরক্ষণ করে রাখার সুযোগও পাচ্ছেন শিক্ষার্থীরা।

শুধু ঢাকা কলেজ নয়, দেশের অন্যান্য সব সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সকল ধরনের ফি পরিশোধের জন্য ‘নগদ’ এখন সবার প্রথম পছন্দ। এতে করে কর্মদিবসে ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থী বা তাদের অভিভাবকের বিল পরিশোধের ঝামেলা দূর করেছে।

একই সঙ্গে সময় ও খরচ সাশ্রয় করতে সারা দেশের চার শতাধিক প্রতিষ্ঠানকে ফি পরিশোধ সেবা দিয়ে আসছে ‘নগদ’। এই ডিজিটাল ফি পরিশোধ ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেতন ব্যবস্থাপনায়ও বাড়তি গতিশীলতা নিয়ে এসেছে এবং অনেক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানেও কর্মঘন্টা বাঁচার পাশাপাশি কার্যক্রমে গতিশীলতা এসেছে।

*১৬৭# ডায়াল করে ফি পরিশোধের পদ্ধতি
যেসব গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন না, তাদের ফি প্রদানের জন্য *১৬৭# ডায়াল করার পর মেন্যুবার থেকে ৫ নম্বরে বিল পে অপশনে যেতে হবে। সেখানে ৬ নম্বরে থাকা ‘এডুকেশন’ অপশনে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসবে, প্রতিবার পাঁচটি করে নাম আসবে এবং তালিকায় নীচের দিকে থাকলে ইংরেজি অক্ষর ‘N’ প্রেস করে ঢাকা কলেজের নাম পাওয়া যাবে। সেখানে শিক্ষার্থীর পরিচয় সংক্রান্ত কিছু তথ্য দিলেই সহজেই বিল প্রদান কার্যক্রম সম্পন্ন হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT