চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’ ডাক বিভাগের সেবা, বিভ্রান্তির সুযোগ নেই: ডাক বিভাগ মহাপরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ডাক বিভাগ ও ‘নগদ’-কে জড়িয়ে বিভ্রান্তিমূলক অপ্রচার না করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।

আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বলেছেন, ‘নগদ’ ডাক বিভাগের সঙ্গে রাজস্ব আয়ের অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা, যা মাত্র আড়াই বছরে দেশের প্রায় সাড়ে ৫ কোটি মানুষকে আর্থিক লেনদেনের মধ্যে এনেছে।

তিনি বলেন, “২০১৭ সালে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের সঙ্গে ডাক বিভাগের চু্ক্তি হয় এবং তার ভিত্তিতে ‘নগদ’ সেবা দিয়ে যাচ্ছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ‘নগদ’-এর মালিকানা এবং ডাক বিভাগের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টি নিয়ে অহেতুক মানুষকে বিভ্রান্ত করার কোনো অবকাশ নেই।”

Banglabid

মো. সিরাজ উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে অংশীদারিত্বের জায়গা থেকে ডাক বিভাগ এবং ‘নগদ’ (থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড) কর্তৃপক্ষ এখন মালিকানার পর্যায়ে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। দুই পক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ডাক বিভাগ ৫১ শতাংশ এবং ‘নগদ’ ৪৯ শতাংশের মালিক হচ্ছে। বিষয়টি এখন রাষ্ট্রের আইন অনুসারে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। “আশা করি কেউ এই বিষয়টি নিয়ে মনগড়া তথ্য পরিবেশন করে মানুষকে অহেতুক বিভ্রান্ত করবেন না।” বলেও আহ্বান জানান তিনি।

“শতবর্ষী রাষ্ট্রীয় ডাক বিভাগের নবীন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’। মাত্র আড়াই বছরে প্রতিষ্ঠানটির অভাবনীয় সাফল্য অনেকের মধ্যে ঈর্ষার জন্ম দিয়েছে, সে কারণে অনেকেই নগদ-কে নিয়ে চক্রান্ত করছেন। যার প্রমাণ হিসেবে বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদন বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে,” বলেন মো. সিরাজ উদ্দিন।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন তাঁর বার্তায় আরো বলেন, “একমাত্র ‘নগদ’ দেশের এমএফএস বাজারের একচেটিয়াত্ব ভাঙতে সক্ষম হয়েছে। আর সে কারণে অনেকে ‘নগদ’-এর বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমরা আশা করব এমন হীন ও অপচেষ্টা থেকে সকলে বিরত থাকবেন। রাষ্ট্রীয় একটি সেবার সুন্দর অগ্রযাত্রার জন্য আমরা যেকোনো গুজব ও অপপ্রচার প্রতিরোধ করতে সদা প্রস্তুত রয়েছি। মনে রাখবেন, রাষ্ট্রীয় সেবার বিরুদ্ধে যেকোনো ধরনের গুজব ও মিথ্যা রটানো একটি রাষ্ট্রীয় গুরুতর অপরাধ।”

Reneta

মো. সিরাজ উদ্দিন বলছেন, “ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট নিয়েও অনেক গণমাধ্যমে কিছু সংবাদ এসেছে। আমি বলছি, ‘নগদ’ সব সময়ই ডাক বিভাগের অনুমোদন নিয়েই নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলে। আমি মনে করি, এটি একটি চলমান প্রক্রিয়া। এই চিঠির কারণে কারো বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই।”

বিভ্রান্ত না হয়ে গ্রাহকদের ডাক বিভাগের সেবা ‘নগদ’-এর পাশে থাকার আহ্বান জানিয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “সাম্প্রতিক সময়ে কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মের ত্রুটির কারণে কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং এই তথ্যগুলো যথাযথ কর্তৃপক্ষ ও আইনশৃ্ঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। পর্যালোচনার পরে অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। অনাকাঙ্ক্ষিত সাময়িক এই দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

নানান ধরনের সরকারি ভাতা বিতরণকে ডিজিটাল প্ল্যাটফের্মে তুলে আনার কৃতিত্ব দেখানো ‘নগদ’ এখন প্রতিদিন গড়ে ৭০০ কোটি টাকা দৈনিক লেনদেন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬

আবারও পাভেজের ৫ উইকেট, দেবাশিষ-আহরারের ফিফটি, সিরিজ বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

কোহলি ও রোহিতকে ‘মেসির উদাহরণ’ দিলেন হরভজন

আগস্ট ১৪, ২০২৬

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT