চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ ওয়ালেটে ভিসা কার্ড থেকে টাকা আনলেই ৫০ টাকা বোনাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

ভিসা কার্ড ব্যবহার করে যেকোন ’নগদ’ অ্যাকাউন্টে টাকা অ্যাড করলেই ৫০ টাকার বোনাস পাবেন গ্রাহক।

ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে গত বৃহস্পতিবার থেকে অফারটি চালু করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ‘নগদ’।

Banglabid

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়: এক্সক্লুসিভ এই অফারটিতে ভিসা কার্ড থেকে যেকোন ‘নগদ’ অ্যাকাউন্টে প্রথমবারের মতো নূন্যতম ৫০০ টাকা অ্যাড মানি করলেই গ্রাহক ৫০ টাকা বোনাস পাবেন। অফারটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বোনাস পেতে অ্যাকাউন্টটি অবশ্যই চালু এবং ফুল প্রোফাইল থাকতে হবে।

অফারটির আওতায় একজন ‘নগদ’ ওয়ালেট ব্যবহারকারী কেবল একবারই বোনাস পেতে পারবেন। অ্যাড মানি করার ৭২ ঘণ্টার মধ্যে বোনাসের টাকা গ্রাহকের ওয়ালেটে যুক্ত হয়ে যাবে।

অফারটি সম্পর্কে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন: আর্থিক লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে আমরা নানাভাবে দেশের মানুষদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। সেই কারণে আমরা ভিসা কার্ডের মাধ্যমে ‘নগদ’ ওয়ালেটে টাকা অ্যাড করার প্রক্রিয়া চালু করি আর এখন বোনাসও দিচ্ছি। আমাদের বিশ্বাস লেনদেনের ডিজিটালাইজেশন সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Reneta

‘‘তাছাড়া এটি ‘নগদ’ গ্রাহকদের উদ্যোক্তা পয়েন্টে গিয়ে ওয়ালেটে টাকা অ্যাড করার ঝামেলা থেকে যেমন মুক্তি দেবে তেমনই একদিকে চলমান কোভিডকালীন সময়ে গ্রাহকের শারীরিকি দূরত্ব নিশ্চিত করবে, অন্যদিকে কাগুজে টাকা ব্যবহারের ঝুঁকিও কমিয়ে আনবে।’’

বোনাস প্রাপ্তির শর্ত হিসেবে বলা হয়েছে: ‘নগদ’ একাউন্টটি যদি কোন কারণে ‘স্থগিত’ অবস্থায় থাকে, তবে ওই অ্যাকাউন্টটি এই ফিচারের আওতাধীন হিসেবে বিবেচিত হবে না। তাছাড়া গ্রাহকের ‘নগদ’ একাউন্ট সচল থাকা সত্ত্বেও, কোন কারণে বোনাস না পেলে, ‘নগদ’ কর্তৃক পরবর্তী দুই মাসের মধ্যে তিনবার বোনাস দেয়ার উদ্যোগ গ্রহণ করবে।

পরপর তিনবার চেষ্টার পরেও যদি বোনাস পাওয়ার প্রক্রিয়াটি ব্যর্থ হয়, তবে ওই গ্রাহক আর এই ক্যাম্পেইনটির আওতাধীন হিসেবে বিবেচিত হবেন না।

তিন কার্যদিবসের মধ্যে ক্যাম্পেইনের শর্ত পূরণ করার পরেও বোনাস না পেলে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সহায়তা পেতে ‘নগদ’ হটলাইন – ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ এ যোগাযোগ করা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পেইনটির শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন বা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত। একই সঙ্গে ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং এ সংক্রান্ত ‘নগদ’-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

‘নগদ’ অ্যাকাউন্টে টাকা আনতে অ্যাপের অ্যাড মানি অপশন থেকে ‘কার্ড টু নগদ’ তারপর ভিসা অপশন নির্বাচন করতে হবে। পরবর্তীতে ১১ ডিজিটের ‘নগদ’ অ্যাকাউন্ট (মোবাইল) নম্বরটি দেওয়ার পর কার্ডের অন্য তথ্য সংযুক্ত করতে হবে। এরপর টাকার পরিমাণ, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও ‘নগদ’ পিন নম্বর দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

একইভাবে কার্ড থেকে টাকা আনার সুবিধা নিতে চাইলে গ্রাহক এক বা একাধিক ভিসা কার্ডের তথ্য ‘নগদ’ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।

ভিসা কার্ডের এই বোনাস অফার ছাড়াও মাস্টারকার্ড থেকে ৫০০ টাকার বেশি অ্যাড মানি করলে ২৫ টাকা বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদনগদ ওয়ালেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT