চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’-এ ইন্সুরেন্স পেমেন্ট এখন হাতের মুঠোয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২১
অর্থনীতি
A A

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর গ্রাহকেরা এখন আরও সহজে দেশের প্রায় সব ইন্সুরেন্স কোম্পানির প্রিমিয়াম জমা দিতে পারছেন। সম্প্রতি গার্ডিয়ান লাইফ, রূপালী লাইফ ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের সঙ্গে চুক্তি করেছে ‘নগদ’।

এর আগে ‘নগদ’ জীবন বীমা করপোরেশন ও মেটলাইফ ইন্সুরেন্সসহ অন্তত ২৭টি বীমা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। যার ফলে গ্রাহকেরা খুব সহজে তাদের প্রিমিয়াম ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারছেন।

সম্প্রতি ঢাকার গুলশানে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড-এর প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রাকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ‘নগদ’-এর চিফ সেলস অফিসার মো. শিহাব উদ্দিন চৌধুরী, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান, হেড অব ইন্সুরেন্স সেগমেন্ট মো. বায়েজিদ, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ এবং হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন রুবাইয়াত সালেহিন উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর গ্রাহকেরা মাত্র কয়েক মিনিটে অ্যাপের মাধ্যমে গার্ডিয়ান লাইফের ইজিলাইফ প্যাকেজ কিনতে পারবেন। ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ইজিলাইফের দেওয়া আকর্ষণীয় সব অফার।

এ ছাড়া চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ও রূপালী লাইফ ইন্সুরেন্সের সঙ্গেও সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ‘নগদ’। ফলে এখন থেকে দেশের সব শ্রেণি-পেশার মানুষ উন্নত ইন্সুরেন্স সুবিধার আওতায় এই দুটি ইন্সুরেন্সের প্রিমিয়াম ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

গার্ডিয়ান লাইফ, চার্টার্ড লাইফ ও রূপালী লাইফ ইন্সুরেন্সের সঙ্গে এই চুক্তির ফলে ‘নগদ’-এর গ্রাহকেরা এখন খুব সহজে তাদের প্রিমিয়াম জমা দিতে পারছেন। স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষার পাশাপাশি বাঁচবে গ্রাহকের যাতায়াত খরচ ও সময়। এখন হাতে হাতে ইন্সুরেন্স পেমেন্টের পরিবর্তে ‘নগদ’ অ্যাপে মিলবে সকল ধরনের সুবিধা। ‘নগদ’ তার গ্রাহকদের ইন্সুরেন্স পেমেন্টের জন্য খরচ কমিয়েছে এবং অনেক ক্ষেত্রে আকর্ষণীয় সব সুবিধা নিয়ে এসেছে হাতের মুঠোয়।

নতুন চুক্তির বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ’ শুরু থেকে গ্রাহকবান্ধব সব সেবা নিয়ে এসেছে। গ্রাহকদের আরও আধুনিক ও সাশ্রয়ী সেবা দিতে ৩০টির বেশি জীবন বীমা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ‘নগদ’। আগামীতে আরও কিছু আকর্ষণীয় সেবা দিতে কাজ করছে ‘নগদ’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডাক বিভাগনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেডিকেল কলেজে ভর্তি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে বাংলাদেশ দূতাবাসে শুরু সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাস হতে চায়: ভারতীয় সেনাপ্রধান

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৮

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা চুক্তি হতে হবে বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী: মির্জা ফখরুল

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT