চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’-এর সিইও পদে যোগ দিলেন রাহেল আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন রাহেল আহমেদ।

দেশের অন্যতম সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিতে যোগদানের আগে সর্বশেষ তিনি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৫ সালে একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও ব্যাংকটির ডিজিটালাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাহেল আহমেদ।

Banglabid

রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নগদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার হিসেবে দুই যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন রাহেল আহমেদ দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে জামানতবিহীন ঋণের প্রচলন করে সাড়া ফেলেন।

এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ১৯৯৫ সালে রাহেল আহমেদের কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে একই প্রতিষ্ঠানে করপোরেট ব্যাংকিং ডিভিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের স্থানীয় করপোরেট ও আন্তর্জাতিক করপোরেট বিভাগের প্রধান হিসিবেও কাজ করেন। মাঝে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাহেল আহমেদ ইউনাইটেড আরব আমিরাতের ইমিরেটস ইসলামিক ব্যাংক এবং ফার্স্ট গালফ ব্যাংক পিজেএসসি-তে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

Reneta

পেশাগত জীবনে ব্যাংকিং সংশ্লিষ্ট বিষয়ে দেশে-বিদেশে বহু কর্মশালা ও সেমিনারে অংশ নেন নেদারল্যান্ডসের ম্যাসট্রিখ্ট স্কুল অব বিজনেস থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ ডিগ্রিধারী রাহেল আহমেদ। একই সঙ্গে অর্জন করেন শ্রেষ্ঠত্বের নানা অ্যাওয়ার্ড ও সম্মান।

‘নগদ’-এ যোগদান বিষয়ে রাহেল আহমেদ বলেন, মাত্র দুই বছরের কম সময় আগে যাত্রা শুরু করেও ‘নগদ’ দেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে বড় রকমের পরিবর্তন নিয়ে আসতে পেরেছে। মূলত উদ্ভাবনী পরিকল্পনা থেকেই গ্রাহকদের জন্য নতুন নতুন সেবা নিয়ে এসেছে ‘নগদ’, যা দেশের গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রশংসিত হয়েছে।

“আর্থিক লেনদেনের ক্ষেত্রটি একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস রূপান্তরের এই গতিকে কাজে লাগিয়ে ডিজিটাল ব্যাংকিংয়ের উদ্ভাবনে আমরা ব্যবহার করতে পারি। উদ্ভাবনী ও গতিশীল এই সেবার মাধ্যমে ‘নগদ’-কে বাংলাদেশের সেরা পেমেন্ট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করাই আমার প্রধান অগ্রাধিকার,” বলেন রাহেল আহমেদ।

বর্তমানে ‘নগদ’-এর তিন কোটির বেশি কার্যকর গ্রাহক আছে এবং প্ল্যাটফর্মটির মাধ্যমে দিনে গড়ে ৩০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে বিভিন্ন ভাতা বিতরণেও সরকারকে একটি চমৎকার ডিজিটাল প্ল্যাটফর্ম উপহার দিয়েছে ‘নগদ’। যেকোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করা, ফ্রি ইউটিলিটি বিল প্রদান বা বাজারের প্রচলিত চার্জের অর্ধেক খরচে ক্যাশ-আউট করার সুবিধা গ্রাহকের কাছে ‘নগদ’-কে জনপ্রিয় করে তুলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT