চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকশালবাড়ি: এক বসায় দেখার মতো সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

জি ফাইভের নতুন সিরিজ ‘নকশালবাড়ি’। রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিরিজ এটি। মুক্তির অল্প কিছুদিনের মধ্যেই বেশ সাড়া ফেলেছে পার্থ মিত্রের এই সিরিজ।

সিরিজের বিষয়বস্তু খুবই সাধারণ, যুদ্ধের সিদ্ধান্ত নিজে না নিলেও যুদ্ধের সময় যে কোনো এক পক্ষ সমর্থনের জন্য বাধ্য করা হয়। এই সিদ্ধান্ত যত দ্রুত নেয়া যায় ততই ভালো।

৩০ মিনিট করে ৯টি পর্বের সিরিজ এটি। ঐতিহাসিক নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে ‘নকশালবাড়ি’, যদিও আন্দোলনটির আলোকে এই সময়ের সংকটকেই প্রাধান্য দেয়া হয়েছে। তবুও কেউ কেউ ইতিহাস বিকৃতির অভিযোগও তুলেছেন।

সরকার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং নকশালবাদীদের দ্বন্দ্ব ফুটে উঠেছে ‘নকশালবাড়ি’ সিরিজে। খুব বিস্তৃতভাবে আন্দোলন দেখানো না হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এতে।

ষাটের দশকে পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রামে স্থানীয় জমিদারদের বিরুদ্ধে একটি উপজাতি কৃষক বিদ্রোহ শুরু হয়। পরবর্তীতে এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন অঞ্চলে। কমিউনিস্ট আন্দোলনের সাথে নকশালবাড়ি নামটি মিশে যায়। এই নাম থেকেই সিরিজের নামকরণ করা হয়েছে ‘নকশালবাড়ি’।

সিরিজটির এতটাই অসাধারণভাবে নির্মাণ করা হয়েছে যে চোখের পলক ফেলাও মুশকিল। অ্যাকশনের দৃশ্যগুলোও হতাশ করবে না। এডিটিং-এ সামান্য দুর্বলতা থাকলেও গল্পের জোরে সেটা কাটিয়ে উঠেছে এই সিরিজ।

Reneta

মূল চরিত্রে রাজিব খান্ডেলওয়াল হতাশ করেননি। ‘রাঘব’ চরিত্রের সাথে মিশিয়ে গিয়েছেন তিনি। অন্যান্য শিল্পীরাও নিজ নিজ চরিত্রে দক্ষতা দেখিয়েছেন।

সব মিলিয়ে ‘নকশালবাড়ি’ এক বসায় দেখে ফেলার মতো সিরিজ। ভিন্নধর্মী সিরিজ যারা দেখতে ভালোবাসেন, তাদের জন্য ‘পারফেক্ট’ এই সিরিজটি। তবে ঐতিহাসিক নকশালবাড়ি আন্দোলনের কথা মাথায় না রেখে দেখাই ভালো। -মুম্বাইলাইভ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজজি-ফাইভনকশালবাড়িলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT