এবারও নকলমুক্ত পরিবেশে জেএসসি এবং জেডিসি পরীক্ষা হবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জেএসসি এবং জেডিসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবার ২৪ লাখ ১২ হাজার ৭শ’৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
ছাত্র-ছাত্রীরা যাতে পরীক্ষার ভীতি কাটিয়ে নিজেদের গড়ে তুলে পারে সেজন্যই এই পরীক্ষা বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই খাতা হাতে পাবে যাতে তারা পুরো তিন ঘন্টা সময় উত্তর দিতে পারে।
কিছু শিক্ষকের কারণে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।








