চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওয়াজের সিদ্ধান্ত ‘প্রত্যাখ্যান’ করা টুইট তুলে নিলো সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১১, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করা একটি বিতর্কিত টুইট আবার সরিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী।

জঙ্গিবাদ বিরোধী লড়াই নিয়ে সরকার ও সেনাবাহিনীর মাঝে সৃষ্টি হওয়া বিভেদ সম্পর্কে গণমাধ্যমে ফাঁস হওয়া তথ্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নেয়া সিদ্ধান্তের বিরোধিতা করে সেনাবাহিনীর ওই টুইটে নওয়াজ শরীফ সরকার টলে উঠেছিল।

পাকিস্তানে বরাবরই সরকারের নীতি নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্তে সেনাবাহিনীর বড় একটা প্রভাব থাকে। এই অবস্থায় গত এপ্রিলের শেষদিকে সরকার ঘোষণা দেয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার প্রধান সহযোগী এবং পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী তারিক ফাতেমিকে বরখাস্ত করেছেন।

এর জবাবে ২৯ এপ্রিল সেনাবাহিনী একটি টুইটবার্তা পোস্ট করে জানায়, তারা নওয়াজের এই সিদ্ধান্ত ‘প্রত্যাখ্যান’ করছে।

সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ সেনাবাহিনীকে সরাসরি অভিযোগ করেন, দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের অনীহা রয়েছে। আর এ বৈঠক সম্পর্কে এসব তথ্য বিস্তারিত প্রকাশিত হয় পাকিস্তানি দৈনিক ডন-এ। পরে এটি ‘ডন লিকস’ নামে পরিচিতি পায়।

ওই বৈঠকের তথ্য গণমাধ্যমের কাছে দেয়ার অভিযোগেই ফাতেমিকে বরখাস্ত করা হয়। আর নওয়াজ শরীফের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে টুইট করে পাকিস্তানের সেনাবাহিনী।

Reneta

তবে বুধবার আবার নিজেদের সেই বক্তব্য তারা তুলে নিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ‘২৯ এপ্রিল, ২০১৭’র টুইটটি কোনো সরকারি কার্যালয় বা ব্যক্তিকে উদ্দেশ্য করে ছিল না।

ডন লিকস বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে প্রধানমন্ত্রীর অনুমোদনের মধ্য দিয়ে সমস্যা সমাধান হয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এর ফলে টুইটার পোস্টটির বক্তব্য অর্থহীন হওয়ায় তা ফিরিয়ে নেয়া হলো।

সেনাবাহিনীর এ বক্তব্যের মধ্য দিয়ে দেশটিতে সরকার-সেনাবাহিনী ক্ষমতার দ্বন্দ্ব শিথিল হয়েছে এবং দু’পক্ষ কোনো সমাধানে আসতে পেরেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুইটারনওয়াজ শরীফপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT