চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নওয়াজউদ্দিন ও নিশোর মতো ভার্সেটাইল অভিনেতা হতে চাই’

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৫:১৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

সবার ইচ্ছে থাকে নায়ক (হিরো) হওয়ার। কিন্তু মুশফিক আর ফারহানের ওই ইচ্ছে নেই। তিনি বললেন, ‘পাক্কা অভিনেতা হতে চাই। ভার্সেটাইল অভিনেতা হতে চাই।’ রিক্সাওয়ালার চরিত্র থেকে শুরু করে একজন পোক্ত অভিনেতা হতে গেলে যে যে চরিত্রে কাজ করা লাগে ফারহান সবই করতে চান।

তার ভাষ্য, ‘অভিনয় দিয়ে একেবারে মানুষের মধ্যে গেঁথে থাকতে চাই।’ উদাহরণ টেনে ফারহান বললেন, ‘বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং বাংলাদেশের আফরান নিশো। এই দুজন আমার পছন্দের অভিনেতা। আমি তাদের মতো অভিনেতা হতে চাই। তারা আমার চোখে পরিপূর্ণ অভিনেতা। চরিত্রের জন্য সবকিছু করতে পারেন।’

মুশফিক ফারহান বছর দুয়েক আগে ছিলেন আর জে (রেডিও জকি)। এখন ওই পেশাতে থাকলেও তিনি এই সময়ে বেশী মনোযোগ দিচ্ছেন অভিনয়ে। ২০১৬ সালের আগস্টে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর ‘একটি তিন মাসের গল্প’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন ফারহান। প্রথম নাটকে তার সহশিল্পী ছিলেন আফরান নিশো ও শবনম ফারিয়া। এরপর একে একে কাজ করেছেন ৫০ টির মতো নাটকে। কাজ করে পেয়েছেন আলাদা পরিচিতিও।

Banglabid

সোমবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ফারহান বলেন, ‘আমার অভিনয়ে আসার অবদান পুরোপুরি বান্নাহ ভাইয়ের। উনি আমাকে অভিনয় করতে বলেছিলেন। ভাইকে বলেছিলাম, আমি পারবো কিনা! উনি আমাকে বলেছিলেন, ধৈর্য্য ধরে কাজগুলো কর। ভালো ফল আসবে।’

মুশফিক আর ফারহান ও মাবরুর রশিদ বান্নাহ

‘পরে আমার মনে হলো, দেখি অভিনয় দিয়ে ফোকাসড হওয়া যায় কিনা। এর মধ্যে ভালো ভালো কিছু কাজ করতে পেরেছি। সবগুলো কাজই মন দিয়ে করলেও বেশী সাড়া এসেছে টাউট আসলাম, লেটস হ্যাভ অ্যা ওয়াক, অল অ্যাবাউট লাভসহ আরও কিছু কাজ দিয়ে আমার আদালা পরিচিতি এসেছে। গত ৮ মাস ধরে অভিনয়টা সিরিয়াসলি করছি। যেমন এমাসে ১৭ দিন শুটিং ডেট ছিল। কিন্তু রেডিওতে সময় দেওয়ার কারণে পুরোটা করতে পারিনি। রেডিওতে কাজের কারণে অনেক কাজ ছেড়ে দিতে হয়। আজও একটি নাটকের শুটিং করছি।’

বর্তমানে দুইটি ওয়েব সিরিজ ও একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন মুশফিক ফারহান। তৌহিদ আশরাফের পরিচালনায় শোয়ার ঘর, এস কে ওয়াসি পরিচালিত বানরের খাঁচা। এই দুটি নাটকের প্রধান উপদেষ্টা নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। এছাড়া বঙ্গবিডি প্রেজেন্টস ইমরান ইমনের পরিচালনায় ‘পুলুরাল নাম্বার থার্ড পারসন’। সবগুলো কাজেরই প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এ কাজগুলোতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফারহান। তিনি বলেন, ‘শোয়ার ঘর’ স্বামী-স্ত্রীর গল্প নিয়ে নির্মিত হয়েছে। বাকি দুটো কাজ ব্যাচেলরদের জীবনযাপনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে।

Reneta

মুশফিক ফারহান সম্প্রতি শেষ করলেন একটি সিঙ্গেল নাটক। এছাড়া ভিকি জাহেদের নির্মাণে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। তিনি বলেন, ‘আমি এখন অভিনয়েই বেশী মনোযোগ দিচ্ছি। রেডিওতে ফাঁকে ফাঁকে কাজ করছি। তবে ছেড়ে দেব না। আরজেয়িং হয় রাতে। সারাদিন শুটিং করে রাতে রেডিওতে শো করছি। রেডিওতে আমি চেষ্টা করেছি ভালো কাজ করার। এখন চাই অভিনয়ে আরও জোর দিতে। সেভাবে চেষ্টাই আমি আগাচ্ছি। আগের চেয়ে এখন ভালো ভালো গল্প ও স্ক্রিপ্ট আসছে। সামনে ভালো ভালো কাজ আসছে।’

গেল বছর বই মেলায় ফারহানের ‘লিসেনার ডায়েরি’ নামে একটি বই প্রকাশ হয়েছিল। সবশেষে ফারহান বললেন, সাড়ে ১৩ হাজার কপি বিক্রি হয়েছে ওই বইটি। ওই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার দুটি বই প্রকাশ করছি। শ্রোতাদের অনুরোধে লিখেছে ‘কীভাবে আরজে হওয়া যায়’ মানে ‘আরে জে হওয়ার সহজ উপায়’ এবং আরেকটি ‘লিসেনার ডায়েরি-২’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকমাবরুর রশিদ বান্নাহমুশফিক ফারহানলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওজিলকে দিয়ে ইস্কোকে চায় আর্সেনাল

পরবর্তী

রাজ্জাকের ৭ উইকেট, আরিফুলের ২ রানের আক্ষেপ

পরবর্তী

রাজ্জাকের ৭ উইকেট, আরিফুলের ২ রানের আক্ষেপ

পোস্ট কার্ড

মৃত আর্চির ঘরে ফেরা!

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT