চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্রুব গুহের গানের মডেল বলিউডের মোনালিসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
বিনোদন
A A

বাংলা গানে নিজস্ব মেলোডির সংমিশ্রণে এবং মিউিজিক ভিডিও’র নতুনত্বের জন্য বিখ্যাত তিনি। প্রথম গান ‘শুধু তোমার জন্য’র গায়কীতে তার নিজস্ব ঢঙের কারণেই জায়গা করে নিয়েছেন অগনিত বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে। এক গান দিয়ে পেয়েছেন তারকা খ্যাতি। এরপর থেকেই বেড়ে যায় গানের প্রতি তার দায়িত্ববোধ। সেই দায়িত্ববোধ থেকেই পুরোপুরি নিজেকে জড়িয়ে রেখেছেন বাংলা গানের সঙ্গে। তার চিন্তা-চেতনা আর মনন জুড়েই বাংলা গান।

বলা হচ্ছে, সময়ের জনপ্রিয় গায়ক ধ্রুব কুমার গুহের কথা। প্রায় বছরখানেক বিরতি দিয়ে তিনি প্রকাশ করতে যাচ্ছেন নিজের নতুন গান ও মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘তোমর ইচ্ছে হলে’। গানের ভিডিওতে মডেল হয়েছেন ভারতের বাংলা ও বলিউডের চেনামুখ অভিনেত্রী মোনালিসা।

ভারতের অন্যতম বড় রিয়েলিটি শো ‘বিগবস’ দিয়ে আলোচনায় আসেন তিনি। অজয় দেবগণ ও সুনীল শেঠির সাথে ‘ব্ল্যাকমেল’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেও প্রশংসা পান এই তারকা। প্রথমবারের মতো বাংলাদেশের কোন প্রডাকশনে কাজ করলেন তিনি।

আহমেদ রিজভী’র কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। কলকাতার ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মান করেছেন পরিচালক অরিত্র কর্মকার। কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনেই চিত্রায়ন করা হয়েছে গানটির। তার সাথে ভিডিওতে আছেন ধ্রুব গুহ এবং কলকাতার টিভি সিরিয়ালের দুই জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং রেমো কে। আরও আছেন শাশ্বতী মজুমদার, সুজিত বিশ্বাস।

নিজরে গান ও ভিডিও প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘আমি তাড়াহুড়ো করে কাজ পছন্দ করি না। তাই একটু সময় নিয়েই নিজের কাজটি করতে চাই। যে কারণেই একটু বেশিই অপেক্ষা করতে হয়েছে আমার ভক্ত শ্রোতাদের। গানটি অসাধারণ মেলোডিয়াস। সুর হৃদয়কাড়া। আর ভিডিওতেও নতুনত্ব আনতে চেষ্টা করেছি। দর্শক-শ্রোতার কথা চিন্তা করেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আমার নতুন এই গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে, পাশাপাশি ভিডিওটিও দর্শকদের বিনোদনের মাত্রা বাড়াবে বলে আমার বিশ্বাস।

Reneta

প্রথমবার মিউজিক ভিডিও এবং বাংলাদেশের কোন প্রডাকশনে কাজ করায় মোনালিসার উচ্ছ্বাস একটু বেশিই। তিনি জানান, ‘বেশ শ্রুতিমধুর লেগেছে গানটা। একটি রোমান্টিক গল্পে ভিডিওটি নির্মিত হয়েছে। কাজ করে ভীষণ ভালো লেগেছে। প্রিয়াঙ্কা ও রেমো দারুন অভিনয় করেছে। ধ্রুব দাদা যে এত্ত সুন্দর এক্সপ্রেশন দিতে পারেন তার সাথে কাজ না করলে বোঝাই যেতো না। আশা করছি দর্শক-শ্রোতার কাজটি খুব ভালো লাগবে।

গানটি নির্মাণ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আগামী ১৯ জুলাই তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘তোমার ইচ্ছে হলে’ গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধ্রুব গুহধ্রুব মিউজিক স্টেশনবলিউডবিগ বস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT