চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির ‘স্বাধীনতার’ দিন শেষ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তার যখন ইচ্ছে হবে, তখন খেলবেন। যখন ইচ্ছে হবে না, খেলবেন না। তার যখন ইচ্ছে হবে, তখন নির্বাচকদের সঙ্গে কথা বলবেন বা ফোন ধরবেন। তার মধ্যে তিনি কোথায় আছেন, কী করতে চান, সে বিষয়েও সবাই অন্ধকারে থাকবেন। মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে এটাই ছিল অলিখিত সাম্প্রতিক অলিখিত নিয়ম। এবার সেই নিয়ম বদলাতে চলেছে।

ধোনির ব্যাপারে এবার কড়া হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেদেশের মিডিয়ার খবর, ধোনিকে স্পষ্ট করে জানিয়ে দেয়া হবে, তাকে টানা খেলতে হবে অন্যদের মতোই। মাঝে মাঝে ছুটি নেয়ার দিন শেষ।

২৪ অক্টোবর মুম্বাইয়ে নির্বাচকদের সঙ্গে প্রথম বসতে যাচ্ছেন নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের দল নির্বাচন হবে সেখানে। সভায় থাকবেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। ধোনি অবশ্যই সেই সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়।

সৌরভ বুধবারই স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচকদের কাছে ধোনির ব্যাপারে সরাসরি জানতে চাইবেন তিনি। তারপর জানাবেন নিজের সিদ্ধান্ত।

ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আর দেশের হয়ে খেলেননি ধোনি। ওয়েস্ট ইন্ডিজের পর সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠের টি-টুয়েন্টি সিরিজেও পাওয়া যায়নি তাকে।

মাঝে-মাঝেই ধোনির অবসরের জল্পনা ভেসে উঠেছে। এতদিন বিসিসিআইতে অচলাবস্থা চলছিল। তাই ধোনিকে নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যাও ছিল না কারও কাছে। কিন্তু এখন আর এই নৈরাজ্য চলবে না। কী করতে চান, স্পষ্ট করেই বোর্ডের কাছে জানিয়ে দিতে হবে ধোনিকে। তারপরেই ধোনির ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

Jui  Banner Campaign
ট্যাগ: ধোনিবিসিসিআইভারতীয় ক্রিকেটমহেন্দ্র সিং ধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT