চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির জন্মদিনে কথা রাখলেন ব্রাভো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মঙ্গলবার ৩৯তম জন্মদিন পালন করছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশেষ দিনে তাকে চমকে দেয়ার ব্যবস্থা করেছেন আইপিএলে চেন্নাই সুপার কিংস সতীর্থ ডোয়াইন ব্রাভো। জন্মদিনের প্রথম প্রহরে প্রিয় মাহির জন্য ক্যারিবীয় তারকার উপহার ‘হেলিকপ্টার সং।’

সোমবার রাতেই জন্মদিনের একঘণ্টা আগে ইনস্টাগ্রামে হেলিকপ্টার সং’য়ের এক ঝলক প্রকাশ করেন ব্রাভো। গানে গানে ধোনির ক্রিকেটার হয়ে ওঠার গল্প গানের মাধ্যমে শোনাতে চেয়েছেন সেখানে। ধোনি ভক্তদের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলেন ব্রাভো, প্রিয় অধিনায়কের জন্য গান বানাবেন। শেষ পর্যন্ত কথা রাখতে পেরেছেন ক্যারিবীয় অলরাউন্ডার।

ইনস্টাগ্রামে গানের পোস্টের সঙ্গে ব্রাভো লিখেছেন, ‘বিশ্বের আমার যত ভক্ত ও থালা (ধোনি) ভক্তদের জন্য যে প্রতিজ্ঞা করেছিলাম, তার জন্মদিনে এই হল আমার উপহার। চেন্নাই সুপার কিংসকেও এজন্য ধন্যবাদ।’

চেন্নাই সুপার কিংসও নিজেদের টুইটার পেজে গানটি পোস্ট করে লিখেছে, ‘হেলিকপ্টার সং উড়ছে। এটা ডিজে ব্রাভোর অন্য মায়ের পেটের ভাই এমএস ধোনির জন্য বিশেষ শ্রদ্ধা। শুভ জন্মদিন ধোনি।’

গানে গানে ক্রিকেটে ধোনির সমস্ত অর্জনকে তুলে ধরেছেন ব্রাভো। ২০০৭ সালে তরুণ এক দল নিয়ে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ জয় থেকে শুরু করে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কথাও উঠে এসেছে। ধোনিই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির তিনটি বৈশ্বিক ট্রফি জিতেছেন।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ধোনি। আইপিএল দিয়ে ফেরার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা অনির্দিষ্টকাল পিছিয়ে গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজজন্মদিনধোনিব্রাভোভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT