চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনিকে সাবেকের প্রশ্ন, ‘বুড়োদের মাঝে কী খুঁজে পাও?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মরুর বুকে আইপিএল শুরু হতেই চেন্নাই সুপার কিংসকে নিয়ে চলছে সমালোচনা। প্রথম ম্যাচ থেকেই দলটির খেলোয়াড়দের ‘বুড়ো বাবা’ বলে ঠাট্টা করছেন সমর্থকরা। পরে সময় যত গড়িয়েছে সমালোচনার জায়গা আরও শক্ত হয়েছে, দল নির্বাচন নিয়ে ভক্ত থেকে সাবেক ক্রিকেটারদের চোখ রাঙানি সইতে হচ্ছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের সাবেক ক্রিকেটার কৃশ শ্রীকান্তই যেমন কোনো রাখঢাক রাখলেন না, সোমবার রাজস্থান রয়্যালসের কাছে হারের পর ধুয়ে দিয়েছেন ধোনিকে।

সোমবারের হারের পর পয়েন্ট টেবিলে তলানিতে নেমে গেছে ধোনির চেন্নাই। আইপিএলে প্রথমবারের মতো প্লে-অফের আগেই বাদ যাওয়ার শঙ্কায় তারা। ম্যাচের পর দলের তরুণদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে ধোনিকেও। স্টার স্পোর্টসকে বলেছেন, তরুণদের কাছ থেকে যা আশা করছিলেন ঠিক মনমতো পাচ্ছেন না।

ধোনির এই কথা শোনার পর ক্ষোভ সামলাতে পারেননি প্রথম আসরে চেন্নাইয়ের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রীকান্ত। ধোনির দাবিকে জঘন্য বলে উড়িয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক-নির্বাচক। পীযূষ চাওলা ও কেদার যাদবের মতো বয়স্কদের দলে অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। নারায়ণ জগদেশানের মতো তরুণ ক্রিকেটারকে দলে সুযোগ না দেয়ায় অধিনায়ককে একহাত নিয়েছেন তিনি।

‘ধোনি কী বলতে চায়? সে বলছে জগদেশান ঠিকমতো জ্বলতে পারছে না। তো, যাদব নিশ্চয়ই ভালো খেলছে? এটা জঘন্য একটা বিষয়। আজকে এমন অজুহাত শুনতে রাজি নই। চেন্নাইয়ের আসর শেষ হয়ে গেছে, এটাই আসল কথা।’

‘ধোনি বলছে চাপ কমলে সে তরুণদের সুযোগ দেবে। দলের প্রক্রিয়ার এসব ছাইপাঁশ আমার মাথায় আসে না। জগদেশানের মাঝে সে স্ফুলিঙ্গ খুঁজে পাচ্ছে না, কেদার যাদব আর চাওলার মাঝে তাহলে কী এমন দেখতে পাচ্ছে?’

‘কর্ণ শর্মা অন্তত উইকেট পায়। চাওলা দলের প্রয়োজনের সময়ে বল করে দলকে হারিয়ে দেয়। ধোনি হতে পারে বিশাল কেউ, কিংবদন্তি, তাতে কোনো সন্দেহ নেই। তবে তার কথার সঙ্গে আমি একমত নই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২০চেন্নাই সুপার কিংসমহেন্দ্র সিং ধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT