চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধৈর্যের সীমা অতিক্রম করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন: ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। ছাত্র আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। এর মানে এই নয়, এ বিষয়কে কেন্দ্র করে অরাজকতা চলতে থাকবে আর পুলিশ চুপ করে বসে দৃশ্য দেখবে। আমাদেরও ধৈর্যের সীমা আছে, সীমা অতিক্রম করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ‘ট্রাফিক সপ্তাহ-২০১৮’ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন: সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে শুধু মিথ্যাচার আর গুজব। একজন অভিনেত্রী গতকাল কীভাবে কথাগুলো বললেন, কীভাবে অভিনয়টা করলেন আপনারা তা দেখেছেন। একটি মহল কোমলমতি শিক্ষার্থীদের দাবি ভিন্নখাতে নিয়ে যেতে এই অপতৎপরতা চালানো হচ্ছে।

‘‘একজন দায়িত্বশীল নেতা কুমিল্লা থেকে ঢাকায় এসে আক্রমন করার আহ্বান জানাচ্ছেন। ঢাকায় প্রবেশের সময় আমরা এমনসব ছাত্র নামধারী লোকজনকে আটক করেছি যাদের ব্যাকপ্যাক ভর্তি পাথর। এ কয়েকদিনে হাজার হাজার স্কুলড্রেস তৈরি করা হলো, হাজার হাজার আইডিকার্ড বানানো হলো। আইডিকার্ড ঝুলিয়ে অছাত্ররা কোমলমতি ছাত্রদের আন্দোলনে প্রবেশ করেছে।

এ ধরনের উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিয়েছে। তার মানে এই নয়, সামনে অরাজকতা চলতে থাকবে আর পুলিশ বসে বসে দৃশ্য দেখে যাবে। আমাদেরও ধৈর্য্যের সীমা আছে, সীমা অতিক্রম করলে অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা নিব।’’

তিনি আরো বলেন: পাকিস্তান-দিল্লির বিভিন্ন ঘটনা এ দেশের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। আমাদের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। তারা যদি এসব অপতৎপরতা পরিহার না করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

ট্রাফিক সপ্তাহ উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন: আমরা কেউ ট্রাফিক আইন মানি না। এগুলোকে নিয়ন্ত্রণ করতেই দেশব্যপী ট্রাফিক সপ্তাহ। সারাদেশে দূর্ঘটনার মাত্রা এতো বেড়ে গেছে, যা ভয়ংকর রূপ ধারণ করেছে। আইন মানলে দূর্ঘটনা কমে আসবে, জনদূর্ভোগ কমবে।

ট্রাফিক সপ্তাহ উদ্বোধনের মাধ্যমে আইন মেনে চলার প্রক্রিয়া শুরু হলো, সারাবছর যেন এটা চলমান থাকে সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সবাইকে সঙ্গে নিয়ে ট্রাফিক আইন নিশ্চিত করার কথা জানিয়ে আইজিপি বলেন: আশা করব কেউ অযথা রাস্তায় জমায়েত করে জনগনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত করবেন না।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন: ডিএমপিতে যানজট সবচেয়ে বড় সমস্যা। সমাধানে সকলে মিলে সবসময় পরিশ্রম করে যাচ্ছি। আমাদের আইন না মানার প্রবণতাই ট্রাফিক ব্যবস্থাপনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই মানসিকতার পরিবর্তন না হলে শৃঙ্খলা ফিরিয়ে আনা কষ্টকর হবে।

‘আজ থেকে স্কাউট ও গার্লস গাইডের সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে। কেউ যদি এর সঙ্গে সহায়তা না করে উল্টো রাস্তায় নেমে জনদূর্ভোগ সৃষ্টি করে, সেটি হবে দূর্ভাগ্যজনক।’

রোববার  থেকে ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। আগামী ১১ আগস্ট পর্যন্ত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও এসবের মেয়াদ যাচাই-বাছাইয়ের বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ। ট্রাফিক পুলিশ সপ্তাহে প্রভাবশালীদের আইন না মানার প্রবণতা বন্ধ ও সাধারণ জনগণকে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাফিক সপ্তাহলিড নিউজশিক্ষার্থীদের আন্দোলনস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপার খোঁজে যাদের নিয়ে সাফে যাচ্ছে বাংলাদেশ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT