রমজান শেষে ঈদের আনন্দ এলেও শরীরের জন্য এটি একটি হঠাৎ পরিবর্তনের সময়। এক মাসের ভিন্নধর্মী রুটিন খাওয়ার সময়, ঘুমের ধরণ এবং দীর্ঘ সময় না খাওয়ার অভ্যাস আমাদের শরীরের মেটাবলিজম ও পরিপাকতন্ত্রকে কিছুটা ধীর করে দেয়। তাই ঈদের পর হঠাৎ করে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে গেলে অনেকের হজমে অস্বস্তি, গ্যাস বা বিপাকীয় ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।







