চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারাবাহিকভাবে সরকার পরিচালনার ফলেই আজকের এই অর্জন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: তার সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করে যাওয়ায় দেশের কাঙ্খিত অগ্রগতি সম্ভব হয়েছে।

তিনি বলেন,‘গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে সরকার পরিচালনার ফলেই সম্ভব হয়েছে আজকের এই অর্জন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে এমআইটি প্রেস প্রকাশিত ইনোভেশনস (টেকনোলজি,গভার্নেন্স এন্ড গ্লোবালাইজেশন) শীর্ষক জার্নালের ভলিউম ১৩, ইস্যু ১/২ গ্রহণের পর এর সম্পাদকদ্বয়- ফিলিপ আউয়ার্স ওয়াল্ড এবং ইকবাল জেড কাদিরের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।

ইনোভেশনস ভলিউম ১৩, ১/২ ইস্যুটি ‘৫০-এ বাংলাদেশ’ উপলক্ষ্যে প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করার জন্যই তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন ছিল এ দেশের মানুষ উন্নত-সমৃদ্ধ জীবন পাবে, সুখে শান্তিতে বাস করবে। কিন্তু আরাধ্য কাজ শেষ করার আগেই তিনি ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন। ‘তাঁর সেই অসমাপ্ত কাজ শেষ করাই আমার লক্ষ্য’, উল্লেখ করে এজন্য তিনি কোন কিছু আশা করেন না বলেও জানান।

‘৫০-এ বাংলাদেশ’ উপলক্ষ্যে প্রকাশিত এই সংখ্যায় প্রধানমন্ত্রীর ‘স্ট্রাইভিং টু রিয়ালাইজ দ্যা আইডিয়ালস অব মাই ফাদার’ শীর্ষক একটি লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক কৌশিক বসু, সম্পাদক ইকবাল জেড কাদিরসহ ৭ জন বিশিষ্ট লেখকের লেখা প্রকাশিত হয়েছে। লেখাগুলোতে বিগত ৫০ বছরে, বিশেষ করে বিগত ১৩ বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে।

Reneta

শেখ হাসিনা তাঁর লেখায় স্বাধীনতা সংগ্রামের পটভূমি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু কতৃর্ক স্বাধীনতা এবং পরবর্তীতে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুণর্গঠন, ’৭৫ এর পর নির্বাসিত জীবন এবং এরপর তার স্বদেশে প্রত্যাবর্তন ও জনগণের দ্বারে দ্বারে ছুটে বেড়ানো, ’৯৬-২০০১ এবং ২০০৯ থেকে এ পর্যন্ত তাঁর সরকারের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, আইসিটিসহ বিাভন্ন খাতে উন্নয়ন-অগ্রগতির চিত্র তুলে ধরেছেন।

ইনোভেশনস এর সম্পাদকবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় অংশগ্রহণ এবং দেশে জলবায়ু মোকাবিলায় তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরে একটি নিবন্ধ লেখার অনুরোধ জানালে প্রধানমন্ত্রীও তাঁদের অনুরোধ বিবেচনার আশ্বাস দেন।

সিআরআই এর ট্রাস্টি এবং জাতির পিতার দৌহিত্র রাদওয়ান মুজিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস, পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রচ্ছদে শিল্পের নামে চলছে কারসাজি

পরবর্তী

কিয়েভে আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী

পরবর্তী

কিয়েভে আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী

প্রকৌশলী হাদিসুরের মরদেহ বেতাগীর পথে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT