চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারাবাহিকতার রেকর্ডের পথে মার্করামের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ক্যারিয়ারের শুরুর চার টেস্ট ইনিংসে ৩৮০ রান। শুরুতে এমন ধারাবাহিকতার রেকর্ডে সাউথ আফ্রিকার এইডেন মার্করাম ইতিহাসে পঞ্চম। জিম্বাবুয়ের বিপক্ষে চার দিন-রাতের টেস্টে প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়ে তিনি এই রেকর্ডে নাম লিখিয়েছেন।

শুরুর এমন ধারাবাহিকতার রেকর্ডে শীর্ষে পাকিস্তানের জাভেদ মিয়াদাদ। প্রথম চার ইনিংসে তার রান ছিল ৪১৯।

এ বছর বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় মার্করামের। দুই টেস্টের তিন ইনিংসে ব্যাট করে ৯৭, ১৫ এবং ১৪৩ রান করেছিলেন।

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে সাউথ আফ্রিকা টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৭৮.৩ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৩০৯ রান করে ইনিংস ঘোষণা করে দলটি। মার্করাম ২০৪ বল খেলে ১২৫ রান করেন। ১৪টি চার আর দুটি ছয়ে এই রান করেন তিনি।

অর্ধশতক পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ৬৫ বলে ৫৩ করে সাজঘরে ফেরেন গত বছর জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলা এই মারকুটে ব্যাটসম্যান। ইনজুরির কারণে ২০১৬ সালেও টেস্টে নিয়মিত হতে পারেননি। মাত্র তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন। ভিলিয়ার্সের পর টেম্বা বাভুমা ফেরেন অর্ধশতক থেকে ৬ রান দূরে থাকতে।

জিম্বাবুয়ের রায়ান ব্রুল তিনটি উইকেট নেন।

ক্রিকেটবিশ্ব সর্বশেষ চারদিনের টেস্ট দেখেছে সেই ১৯৭৩ সালে। ওই ম্যাচটিতে অংশ নিয়েছিল নিউজিল্যান্ড এবং পাকিস্তান।

চারদিনের ম্যাচ হওয়ায় সাউথ আফ্রিকা প্রথম দিন শেষ হওয়ার বেশ আগেভাগে ইনিংস ঘোষণা করে দেয়। শেষ সময়ে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে বিপদে পড়ে। ১৬ ওভার ব্যাট করে ৩০ রান তুলতে চার উইকেট হারিয়েছে দলটি। মরকেল সাত ওভার হাত ঘুরিয়ে একাই নিয়েছেন তিন উইকেট। অন্য উইকেটটি ফিল্যান্ডারের।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামী বছর আবুল মাল আবদুল মুহিত, ২০১৯ এ ফজলে হাসান আবেদ

পরবর্তী

ব্রাজিলে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত বহিষ্কার

পরবর্তী
Brazil expels Venezuela

ব্রাজিলে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত বহিষ্কার

bank-exam-

সরকারি আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT