বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হলো রাংগ্রাডো মে ডে স্টেডিয়াম। রাংগ্রাডো দ্বীপের নাম অনুসারে স্টেডিয়ামটির নামকরণ করা হয়। যা উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহরের টেই-ডং নদীর তীরে অবস্থিত। ধারণক্ষমতা ১ লাখ ৫০ হাজার। পরবর্তী সময়ে স্টেডিয়ামে কিছু সংস্কার করা হলে এর আসন সংখ্যা কমে আসে। একদল স্টেডিয়াম বিশেষজ্ঞ এর আসন সংখ্যা পরীক্ষা করে দেখেন এর আসন সংখ্যা ১ লাখ ১৪ হাজার। রাংগ্রাডো মে ডে স্টেডিয়ামটি উন্মুক্ত করা হয় ১ই মে ১৯৮৯ সালে। ধারণক্ষমতা কমে যাওয়ার পরেও রাংগ্রাডো মে ডে স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম।






