চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধামরাইয়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, গুলিতে নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

রাজধানী ঢাকার অদূরে ধামরাই বাজারে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। এসময় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও দুই নারীসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে নিহত ডাকাত সদস্যের নাম মাসুদ বলে জানা গেছে। আটকরা হলেন; সবুজ, শিলা, রুমানা, রিয়াজ উদ্দিন এবং বাদশা মিয়া।

তারা ৩ মাস আগে ব্যাংকটির উপরের তলায় নিজেদেরকে পোশাক কারখানার চাকরিজীবী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়।

র‌্যাব-৪ সূত্রে জানা যায়, ধামরাই বাজারে চারতলা বিশিষ্ট একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় ওই ভবনের ছাদ কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে তারা ব্যাংকের ভল্ট ভেঙ্গে টাকা লুট করার চেষ্টা চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই ভবনটি ঘেরাও করে চারপাশে অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা ব্যাংকের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে র‌্যাব সদস্যকে লক্ষ্য করে গুলিও ছোঁড়ে।

এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাসুদ নিহত হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক মেজর মাসুদুর রহমান চ্যানেল আই অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগ: ধামরাই-ব্যাংক ডাকাতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধামরাইয়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, গুলিতে নিহত ১

পরবর্তী

ট্রাম্পের ধর্মবিশ্বাস নিয়ে সন্দেহে পোপ!

পরবর্তী

ট্রাম্পের ধর্মবিশ্বাস নিয়ে সন্দেহে পোপ!

ট্রাম্পের ধর্মবিশ্বাস নিয়ে সন্দেহে পোপ!

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT