চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধাপে ধাপে এগোতে চায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২০ সালে টাইগার ইতিহাসের একমাত্র বৈশ্বিক শিরোপাটি জিতেছিলেন আকবর-রাকিবুলরা। এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লড়াই যুব বিশ্বকাপের খেতাব ধরে রাখার। সাউথ আফ্রিকার গত আসরের মতো দারুণকিছুই এনে দিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। অধিনায়ক রাকিবুল জানালেন, লক্ষ্য ম্যাচ ধরে ধাপে ধাপে এগোনোর।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। রোববার সন্ধ্যা ৭টায় সেন্ট কিটসে ইংলিশ যুবাদের হারিয়ে ভালো শুরুর প্রত্যয় বর্তমান চ্যাম্পিয়নদের।

‘ফেভারিট’ তকমা সেটে যাওয়া বাংলাদেশ যুবাদের অধিনায়ক রাকিবুল হাসান আত্মবিশ্বাসী দারুণ শুরুতে, ‘আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ। আমরা সুস্থ আছি এবং ভালো একটা প্রস্তুতি পুঁজি করেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামব।’

‘এখানে আসার পর অনুশীলন ম্যাচ খেলেছি, কন্ডিশন-উইকেট সম্পর্কে ভালো ধারণা পেয়েছি। যদি আমাদের যে প্লান এবং প্রসেস আছে, সেটা অনুযায়ী মাঠে শতভাগ দিতে পারি, আশা করি সেরা খেলাটা দিয়ে ভালো একটা ফল এনে শেষ করব।’

টাইগার যুবাদের গ্রুপে ইংল্যান্ড ছাড়াও আছে কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। বর্তমান চ্যাম্পিয়নরা কোভিডের কারণে ঠিকঠাক প্রস্তুতি সারতে না পারলেও দল দুটির থেকে শক্তি-অভিজ্ঞতায় যোজন এগিয়ে।

প্রতি গ্রুপের সেরা দুই দল পাবে পরের রাউন্ডের টিকেট। সেক্ষেত্রে গ্রুপপর্বের বাধা পেরোনো কঠিন কিছু নয়। বাংলাদেশ অধিনায়ক অবশ্য বেশি দূরে না তাকিয়ে এগোতে চান ধাপে ধাপে। কোনোরকম ঝুঁকি নিতে চান না।

Reneta

‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ এগোনো। আমরা ইংল্যান্ডের ম্যাচটি ফোকাস করছি। তারপর আরও দুটি প্রথম রাউন্ডের ম্যাচ। সেগুলোতেও একই ধাপে এগোবো। ভালো ফল নিয়ে দ্বিতীয় ধাপে যেতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজকানাডাবাংলাদেশযুব বিশ্বকাপ-২০২২রাকিবুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT