কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের বাঁচিয়ে রাখতে ধানের ন্যায্য দাম ও ফসলের লাভজনক দামের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষক সমিতি উত্তর ও দক্ষিণ জেলা।
এছাড়াও তাদের অন্যান্য দাবির মধ্যে ছিল সিন্ডিকেট বন্ধ, চালের পরিবর্তে ধান ক্রয়, কৃষি ঋণ নিয়ে হয়রানী বন্ধ ও ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালু করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় ইত্যাদি।
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বক্তৃতা করেন, উত্তর জেলা কৃষক সমিতির সভাপতি কামাল সাত্তার চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি আবদুল নবী, পুলক কুমার দাশ, অনুপম বড়ুয়া সহ অন্যরা।
পরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।










