চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমন্ডির ফুটপাতে হঠাৎ ককটেল বিস্ফোরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ন ০২, জুন ২০১৮
অপরাধ
A A

রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ। খবর পেয়ে পুলিশের কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে তাজা ৪টি ককটেল উদ্ধার করে। পরে ককটেলগুলি ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

পুলিশ জানিয়েছে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনো চিহ্নিত করা যায়নি।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি আবাহনী মাঠের পাশের ১২/এ সড়কের ফুটপাতে একটি ককটেল বিস্ফোরিত হয়ে একটি প্রাইভেট কারের জানালায় লাগে। এসময় আরও চারটি ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশের কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে আসে এবং যান চলাচল বন্ধ করে দিয়ে সেগুলোর বিস্ফোরণ ঘটায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ককটেল পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের মধ্যেই কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে আসে। পরে তারা সেখানে চারটি ককটেল লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দেখতে পেয়ে তারা ঘটনাস্থলে তা ধ্বংস করে।’

কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেখানে আলামত সংগ্রহ করেছে। তবে এখনও কাউকে এই বিষয়ে চিহিৃত করা সম্ভব হয়নি।

Reneta

ককটেলগুলো ঘটনাস্থালে ধ্বংস করার সময় সাময়িক যানজটের সৃষ্টি হলেও এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি।

Jui  Banner Campaign
ট্যাগ: ককটেল উদ্ধারধানমন্ডিপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT