চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমন্ডিতে ‘মেয়ে’র আয়োজনে ‘পৌষ হুটহাট মেলা ২০১৯’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০১৯
নারী
A A
পৌষ

পৌষের শেষ বেলায় ধানমন্ডির মাইডাস সেন্টারে ১১ ও ১২ই জানুয়ারি ‘মেয়ে নেটওয়ার্কের’ উদ্যোক্তা গ্রুপ আয়োজিত ‘হুটহাট পৌষ মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি বছরজুড়ে আয়োজিত চার কিস্তির সম্পূর্ণ স্বদেশী পণ্যের হুটহাট মেলার প্রথম কিস্তি।

‘মেয়ে’ বাংলাভাষী নারীদের নিয়ে মিলেমিশে গড়ে ওঠা একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। মেয়েদের বন্ধুতা, ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ ‘মেয়ে’র প্রতিপাদ্য।

২০১১ সালের জুনে একটি ফেসবুক গ্রুপ থেকে যাত্রা শুরু করে অনলাইন থেকে অফলাইনে সম্মিলিত মত বিনিময়, ভাবনার বিকাশ ও উদ্যোগের প্রসারের মধ্য দিয়ে গত ৬ বছরে প্রায় ৬ হাজার নারীর নির্ভরতার ঠাঁই হয়ে উঠেছে ‘মেয়ে’। যুগ যুগ ধরে নারীকে যে নীরবতার শিক্ষা দেওয়া হয়েছে, তার দেয়ালে নিজেদের সোচ্চার কণ্ঠ দিয়ে ফাটল ধরাতে মেয়েদেরকে একত্রিত করে বিশাল এক পরিবার হয়ে উঠেছে ‘মেয়ে’।

সময়ের সাথে সেই পরিবারে যোগ দিয়েছেন পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষও। এই সম্মিলিত প্রচেষ্টার ধারাবাহিকতায় ‘মেয়ে’র অনেক অনেক উদ্যোগের মাঝে একটি হলো ‘রাঙতা’ নামের মেলাটি। ২০১৩ সালের অক্টোবর মাসে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কিছু নবীন উদ্যোক্তা নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম মেলা।

প্রথম মেলার অভাবনীয় সাফল্যের পরে উদ্যোক্তাদের নিয়ে ‘মেয়ে’র নতুন শাখা ‘হুটহাট’-এর সৃষ্টি হয়। ব্যবসায়িক মুনাফা নয়, বরং ভালোলাগা এবং মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে গুণগত মানসম্পন্ন ক্রেতাবিক্রেতার সমাহার সৃষ্টি এবং বন্ধুত্বপূর্ণ যোগাযোগের মধ্য দিয়ে ব্যবসায়িক সাফল্য অর্জন ‘হুটহাটের’ মূলমন্ত্র। তাই বাজারচলতি বিদেশি পণ্যের ভিড়ে একান্তই নিজস্ব সৃষ্টিশীলতায় তৈরি গুণগত মান ও স্বকীয়তাসম্পন্ন দেশীয় পণ্য নিয়ে ব্যতিক্রমী পথে হেঁটে চলেছে ‘মেয়ের’ অনলাইন উদ্যোক্তা শাখা ‘হুটহাট’ এবং বাৎসরিক ‘রাঙতা মেলা’।

সময়ের সাথে হুটহাটের ক্রমবর্ধমান পরিধিতে একটি মেলার পরিসরে ক্রেতাদের দেশীয় পণ্যের চাহিদা পূরণ করা দুরূহ। তাই বছরজুড়ে গুণগত মান ও স্বকীয়তাসম্পন্ন দেশীয় পণ্যের চাহিদা পূরণে ও প্রসারে বাৎসরিক তিন কিস্তির ‘হুটহাট মেলা’ নিয়ে এসছে ‘মেয়ে নেটওয়ার্ক’। এরই প্রথম কিস্তি হিসেবে আসছে ‘পৌষ হুটহাট মেলা ২০১৯’।

Reneta

দেশীয় পণ্যের প্রতি ভালবাসাকে পুঁজি করে ২০১৩-তে যে হুটহাটের পথচলা শুরু, পাঁচ বছর পেরিয়ে তা আরো বিস্তৃত ও পেশাদার হওয়ার সম্মিলিত সাহস অর্জন করেছে। মেলাতে অংশগ্রহণ করছেন স্বদেশী পণ্যের প্রসারে কাজ করা কজন অনন্য উদ্যোক্তা।

মেয়ের নিজস্ব স্টলসহ মোট ২২টি স্টলে নিজেদের পণ্যের পসরা সাজাবে ২৩টি উদ্যোগ। পাওয়া যাবে শীতের পোশাক, হরেক রকম বই, নানান রকম খাবার, পানীয় ও পিঠা, ছোট বড় সকলের জন্য নিজস্ব নকশার জমকালো উৎসবমুখর পোশাক, দেশীয় তাঁতের শাড়ি, দেশি জামদানি, কাতান, নকশিকাঁথা শাড়ি, হাতে বানানো গয়না, রংতুলিতে আঁকা পোশাক, পেইন্টিং এবং বিভিন্ন ধরনের সেবা। মেলায় থাকছে কার্ডে মূল্য পরিশোধের সুবিধা।

এছাড়াও চিত্রপ্রদর্শনী থাকছে সন্ধির আয়োজনে।

‘মেয়ে’র পক্ষ থেকে এবারের মেলার আয়োজন করছেন স্মিতা দাস এবং সাবরিনা আমান রিভী। ধানমন্ডির মাইডাস সেন্টারে ১১ ও ১২ জানুয়ারি দুইদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা।

উল্লেখ্য,
• এই মেলা হুইলচেয়ার প্রবেশগম্য।
• শিশুদের মায়ের দুধ পানের জন্য আলাদা স্থান সরবরাহ করা হবে।
• মেলাস্থলে ধূমপান নিষেধ।
• উদ্যোক্তারা ন্যূনতম মূল্য নির্ধারণ করেন। মেলায় তাই দরদাম নিরুৎসাহিত করা হবে।
• এই মেলা সম্পূর্ণ স্বদেশী পণ্যের মেলা। এখানে কোন বিদেশী পণ্য পাওয়া যাবে না।
• এই মেলায় কার্ডে পেমেন্টের সুব্যবস্থা থাকবে।

‘পৌষ হুটহাট মেলা’ সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে যোগাযোগ করতে পারেন রাঙতার ফেসবুক পেইজে।  লিংক- https://www.facebook.com/Rangtaa2013/

Jui  Banner Campaign
ট্যাগ: পৌষমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT