চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ মামলা: আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদীর আগাম জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২২
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

একজন নারী আইনজীবীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আইনজীবী মোমতাজ উদ্দীন মেহেদীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন চাইলে আদালত মোমতাজ উদ্দীন মেহেদীকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

এই সময়ের পর তাকে ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আত্মসমর্পণ করতেও বলা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা মোহাম্মদ শোয়েব মুহিত।

এর আগে রাজধানীর রমনা থানায় আইনজীবী মোমতাজ উদ্দীন মেহেদীর বিরুদ্ধে মামলা করেন তারই জুনিয়র ভুক্তভোগী নারী আইনজীবী ।

মামলার এজাহারে ওই নারী আইনজীবী বলেন, ‘২০১৭ সালে আইনজীবী মোমতাজ উদ্দীন মেহেদীর সঙ্গে তার পরিচয় হয়। জুনিয়র হওয়ায় এবং তার সঙ্গে কাজ করার সুবাদে বিভিন্ন সময়ে মোমতাজ উদ্দীন মেহেদী তাকে প্রস্তাব দেন। এরপর মেহেদীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং বিভিন্ন সময়ে মোমতাজ উদ্দীন মেহেদী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। পাশাপাশি স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে বলে।’

‘‘মোমতাজ উদ্দীন মেহেদীর এমন প্রস্তাবে রাজি হয়ে ২০২১ সালের ২৮ নভেম্বর তিনি স্বামীকে তালাক দেন। এরপর বিভিন্ন সময়ে তাকে বিয়ের জন্য চাপ দিলেও বিয়ে করেনি মোমতাজ উদ্দীন মেহেদী। সর্বশেষ বার কাউন্সিলে অভিযোগ দেওয়ার কথা জানালে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি কাজী অফিসে গিয়ে তাকে বিয়ে করেন মোমতাজ উদ্দীন মেহদী।

Reneta

এরপর গত ২৩ মার্চ মোমতাজ উদ্দীন মেহদীর কলাবাগানের গ্রীনরোডের ‘গ্রীন বসতি হেলমেট’ নামের অ্যাপার্টমেন্টে গেলে কোনোভাবেই তাকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে। উল্টো তাকে মারধর করা হয়। এ ঘটনার পরদিন ২৪ মার্চ সমাধানের কথা বলে ভুক্তভোগী ওই নারী আইনজীবীকে মোমতাজ উদ্দীন সেগুনবাগিচার বসতি অ্যাম্বাসেডর নামের একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীনারীসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT