চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ করেও পার পেয়ে যাবেন এই ক্রিকেটার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ন ৩০, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

গত বছরের এপ্রিলে ধর্ষণের অভিযোগে পাঁচ বছরের জন্য কারাগারে পাঠানো হয়েছে উইস্টারশায়ারের অলরাউন্ডার অ্যালেক্স হেপবার্নকে। একবছরের বেশি সময় পর মামলা আবার উল্টে গেছে, ক্রিকেটারের আইনজীবীর যুক্তি ধর্ষণ নয়, তার মক্কেলের সঙ্গে স্বেচ্ছায় শারীরিক মিলন করেছিলেন নারীরা!

২০১৭ সালের এপ্রিলে পোর্টল্যান্ড সিটির এক ফ্ল্যাটে নারীদের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার হন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত উইস্টারশায়ার অলরাউন্ডার হেপবার্ন। হোয়াটসঅ্যাপ গ্রুপে এক যৌন প্রতিযোগিতার চ্যালেঞ্জ হিসেবে এই কুকর্ম করেছেন তিনি।

চলতি বছরের জুনের শুরুতে মামলার রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন হেপবার্ন। তার আইনজীবী ব্যারিস্টার ডেভিড এমান্যুয়েল মামলার সাক্ষ্য হিসেবে একাধিক ক্ষুদে বার্তাও বিচারকদের কাছে পেশ করেছেন। চ্যালেঞ্জের শর্ত ছিল, যিনি যত নারীর সঙ্গে রাত্রিযাপন করবেন তিনিই হবেন বিজয়ী।

আইনজীবীর দাবি, কারও সম্মতি ছাড়া কোনো নারীর সঙ্গেই যৌন সম্পর্কে জড়াননি হেপবার্ন। এমান্যুয়েল যদিও স্বীকার করেছেন চ্যালেঞ্জে জেতার জন্য একটু বেশিই ‘বাড়াবাড়ি’ করেছেন তার ২৪ বছর বয়সী মক্কেল।

হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যালেঞ্জটি অবশ্য একদমই পছন্দ করেননি বিচারকরা। একজন বিচারক বিষয়টি নিয়ে বলেছেন, ‘এটি পরিষ্কার অপরাধ। ঘটনার পেছনে সত্যি যে, এ ধরনের প্রতিযোগিতা করাই অন্যায়, যার কারণে শাস্তি পাওয়ার মতো কাজই করেছেন হেপবার্ন।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডক্রিকেটারধর্ষণলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিসিএল-২০২৬: শান্ত-মিরাজরা কে কোন দলে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT