চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বাড়ায় এমজেএফের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২০
অপরাধ
A A

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

দেশে সংঘটিত সকল ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনার অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে আইনী প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি জানায়, দেশের বিভিন্ন আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ছাত্রছাত্রীদের ওপর প্রতিষ্ঠানের শীর্ষকর্তা ও শিক্ষক কর্তৃক যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।

রোববার এক বিবৃতিতে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন: সম্প্রতি ব্রাম্মণবাড়িয়ার নবীনগরে একটি মহিলা মাদ্রাসায় এক ছাত্রীকে যৌন নিপীড়নের পর হত্যা করা হয়েছে । যৌন নিপীড়নের সাথে জড়িত আবাসিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষকর্তাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক তৎপরতা অবশ্য প্রশংসার দাবি রাখে। এসব ঘটনার দায় শিক্ষা মন্ত্রণালয় তথা মাদ্রাসা শিক্ষা বোর্ড কোনোভাবেই এড়াতে পারে না।

সর্বশেষ চলতি মাসের ১৪ তারিখেও রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাউলা এলাকার একটি জঙ্গলের আড়ালে ১৪ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

ময়মনসিংহের কেন্দুয়াতে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এর বিরুদ্ধে ১১ বছরের মাদ্রসা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

Reneta

মানুষের ফাউন্ডেশন বলছে, সমস্ত মামলার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো জঘন্য ঘটনা অব্যাহত থাকতে পারে, যার দায় রাষ্ট্রের সবাইকে নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণমানুষের জন্য ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT