চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

ধর্ষণে বাধা দেয়ায় স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরি মেরেছে এক মাদ্রাসাছাত্র। টাঙ্গাইলের নাগরপুরে ২২ দিন আগে এ ঘটনা ঘটলেও থানায় মামলা নেয়া হয়নি। এ কারণে ছাত্রীর বাবা মঙ্গলবার আদালতে মামলা করতে যান।

ছাত্রীর বাবা জানান, পাশের বাড়ির আবদুস সালামের ছেলে মতিউর রহমান তার মেয়েকে উত্ত্যক্ত করত।

১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মতিউর তার মেয়ের ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দেয়ায় মতিউর তার কাছে থাকা ছুরি দিয়ে তার মেয়ের ঘাড়ে উপর্যুপরি আঘাত করে।

চিৎকার শুনে অন্য ঘরের লোকজন এগিয়ে এলে মতিউর পালিয়ে যায়। পরে মেয়েকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মেয়েটির বাবা আরও জানান, আঘাতের স্থানে ২৫টি সেলাই দেয়া হয়েছে।

তিনি নিজে বাদী হয়ে ঘটনার পরদিন নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের কাগজটি রেখে দিলেও পুলিশ মামলা রেকর্ড করেনি। তাই তিনি বাধ্য হয়ে আদালতে এসেছেন মামলা করতে।

মামলার আইনজীবি আবু রায়হান বলেন, আদালতে মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু বিচার পাবেন বলে আশাবাদী তিনি।

মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করে নাগরপুর থানার উপ-পরিদর্শক ইমরান হাসান বলেন, ২০ সেপ্টেম্বর মামলা নেয়া হয়েছে। মামলার তদন্ত চলছে। আসামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তার সম্ভব হয়নি। তবে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

এদিকে অভিযুক্ত অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবি পরিবারের আর এমন ঘটনা যেন আর না ঘটতে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ইউরোপে নতুন করে সংক্রমণ বাড়ছে

পরবর্তী

ব্যাপক বিক্ষোভের মুখে কিরগিজিস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

পরবর্তী

ব্যাপক বিক্ষোভের মুখে কিরগিজিস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নোয়াখালিতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার আরও ২ জন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT