চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধর্ষণের শিকার মা-বোনদের ওয়ার হিরো স্বীকৃতি দেয়ার সময় এসেছে’

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১:৩৫ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
আদালত
A A

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রায়ে বলেছেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামীরা মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালী এলাকায় ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল! যা ছিল বুলেটের চেয়ে শক্তিশালী।’

এই রায়ে বলা হয়, ‘তখন যিনি বা যারা এমন অত্যাচারের শিকার হয়েছিলেন তারা সারাজীবন সেই যন্ত্রণা বহন করে যাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধে যেসব মা-বোনেরা ধর্ষণের শিকার হয়েছেন প্রকৃতপক্ষে তারা আমাদের ওয়ার হিরো। সময় এসেছে তাদের ওয়ার হিরোর স্বীকৃতি দেয়ার।’

রায়ে আন্তর্জাতিক অপরাধ আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সে সময়ে পটুয়াখালীর সার্কিট হাউজ ছিল একটি রেপ ক্যাম্প।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে পটুয়াখালীর পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন, ইসহাক সিকদার, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।

এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালীতে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়।

সোমবার রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। আর আসামি পক্ষে আছেন আইনজীবী আ. সাত্তার পালোয়ান। এসময় আসামীরা সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

Reneta

গত বছরের ৮ মার্চ এ মামলার অভিযোগ গঠন মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধমৃত্যুদণ্ডলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT