চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটক ধর্ষকদের জনসম্মুখে রাস্তায় হাঁটিয়ে নিল পুলিশ, পেটালো নারীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৮
আন্তর্জাতিক, নারী
A A

ভারতের ভূপালে কলেজ ছাত্রীকে (২০) গণধর্ষণের দায়ে শৈলেন্দ্র ডাঙ্গি (২১),সনু ডাঙ্গি (২১), ধীরাজ রাজপুত (২৬), চিমান রাজপুত (২৫)’কে আটক করেছে পুলিশ। ওই ঘটনার শিকার হওয়া ছাত্রী থানায় অভিযোগ করার এক ঘণ্টার মধ্যে আসামীদের আটক করতে সক্ষম হয় সিটি পুলিশ। আসামীদের আটকের পর ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়।  এ সময় রাস্তার পাশে অবস্থান করা নারীরা আসামীদের পেটানোর সুযোগ দেয় পুলিশ।

শনিবার সন্ধ্যায় ভারতের ভূপালের কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হন।

অভিযুক্তদের এভাবে রাস্তায় ঘুরানো এবং মার খাওয়ানো বিষয়ে ভূপালের আইজিপি জয়দেব কুমার বলেন, এটার মাধ্যমে নারীদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করার চেষ্টা করছি, যাতে তারে এই ধরণের ঘটনার প্রতিবাদ ও মামলা করতে এগিয়ে আসে। অভিযুক্তদের রাস্তায় হাঁটানোর মাধ্যমে এই অপরাধগুলো করতে মানুষ এখন ভয় পাবে।

পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ধার্মেন্দ্র চৌধুরী বলেন, রোববার সকালেই আহত কলেজ ছাত্রী মহারানা প্রতাপনগর পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার ১ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চার জনকে আটক করতে সক্ষম হন।

সম্প্রতি নারীদের প্রতি এই ধরণের যৌন ও কটুকক্তিকারীদের নির্যাতন বেড়ে যাওয়ায় মধ্য প্রদেশের পুলিশের পক্ষ থেকে এই ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়।

ডিআইজি বলেন, ঘটনার দিন ওই ঘটনার শিকার হওয়া কলেজ ছাত্রীর কলেজের সিনিয়র ছাত্র শৈলেন্দ্র ডাঙ্গী (২১) মহারানা প্রতাপনগরের একটি রেস্টুরেন্টে ডাকে।

Reneta

ওই ঘটনার শিকার হওয়া কলেজ ছাত্রী পুলিশকে জানিয়েছে, শৈলেন্দ্র ডাঙ্গির সঙ্গে দেখা করতে গেলে তার সঙ্গে কিছু বিষয়ে বাকবিতণ্ডা বাধে।  এক পর্যায়ে শৈলেন্দ্র তার ফোন নিয়ে নেন এবং তাকে অপ্সরা সিনেমা হলের পাশে শৈলেন্দ্র বন্ধু সনু ডাঙ্গির(২১) রুমে নিয়ে যান।  সেখানে সনু ডাঙ্গি(২১), ধীরাজ রাজপুত( ২৬), চিমান রাজপুত(২৫)আগে থেকেই উপস্থিত ছিলেন।

শৈলেন্দ্র এবং ধীরাজ রাজপুত ঘটনা কাউকে না জানাতে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয় বলে পুলিশকে জানিয়েছে এই কলেজছাত্রী।

ডিআইজি ধার্মেন্দ্র চৌধুরী বলেন,  অভিযুক্তরা অপরাধ স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে আরো তদন্ত চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গণধর্ষণভারতে গণধর্ষণ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT