ধর্মকে ব্যবহার করে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মকে ব্যবহার করে সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করে যুবসমাজকে বিপথে নেওয়ার চেষ্টা হচ্ছে। শান্তির ধর্ম ইসলামের মতোই বাংলাদেশও শান্তি বজায় থাকবে আশা প্রধানমন্ত্রীর।
সরকার-বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর পবিত্র হজ পালন করতে যাচ্ছেন ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন।
বৃহস্পতিবার বিমানবন্দরের আশকোনায় হজ ক্যাম্পে হজ কার্যক্রম-২০১৫ এর উদ্বোধন করেন তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, হজ সম্পর্কে সকল তথ্য যেন সবাই পায় তার জন্য কাজ করা হচ্ছে। হজ রেজিস্ট্রেশনে আনা হয়েছে পরিবর্তন। হাজিরা এখন সারাবছর ধরে শান্তিপূর্ণভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। এর জন্য কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে তা করা যাবে।
তিনি আরো বলেন, হজ ব্যবস্থাপনা যাতে আরো সহজ হয় ও সরল হয়, শান্তিপূর্ণভাবে যেন হাজিরা হজ করতে যেতে পারে সেই পদক্ষেপগুলো সরকার ইতিমধ্যে হাতে নিয়েছে।
ইসলাম কখনোই জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করে না। ধর্ম পবিত্র এই পবিত্রতাকে রক্ষা করে ধর্মীয় অনুশাসনের মাধ্যমে মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। কিন্তু আমরা দেখেছি অতীতে ধর্মকে ব্যবহার করা হয়েছে অপরদিকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকসহ নানাভাবে যুব সমাজকে বিভ্রান্তির পথে ঠেলে দেওয়া হয়েছে। কাজেই সেই সরকার দেশ চায় না।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বছরে বছরে হজ যাত্রীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা যেন সুষ্ঠুভাবে হজ পালন করতে পারে সে লক্ষ্যে সরকার প্রতি বছর এর সেবা বাড়াচ্ছে।
অনুষ্ঠান শেষে হজ্জ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






