চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মের নামে কেউ যেন জঙ্গিবাদে না জড়ায়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১০, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ধর্মের পবিত্রতা নষ্ট করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মের নামে যেন কেউ জঙ্গিবাদে না জড়ায় সে জন্য সকলকে উদ্যোগী হতে বলেছেন।

বৃহস্পতিবার সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র উদ্বোধনী করে তিনি বলেন, সঠিক ইসলামি শিক্ষায় আলোকিত হতে হবে।

ইসলাম প্রচার ও প্রসারে সারা দেশে প্রায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। জেলায় চারতলা ও উপজেলায় তিনতলা এসব মসজিদে থাকছে নারী-পুরুষের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা। প্রতিবন্ধীদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইমাম ট্রেনিং সেন্টার, ইমাম মুয়াজ্জিনদের আবাসন সুবধিা ও হজ্জ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ কেন্দ্র।

মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে ৫০টি মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামের বিকাশে বঙ্গবন্ধুর কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জেলা-উপজেলায় মসজিদ নির্মাণ ও ইসলামি সংস্কৃতি চর্চাকেন্দ্র জঙ্গিবাদ নির্মূল ও ইসলামের সঠিক বার্তা প্রচারে সহায়ক হবে।

পরে খুলনা, রংপুর ও সিলেট জেলা প্রান্তে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামজঙ্গিবাদধর্মপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনামসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT