চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধের আহ্বান এমজেএফের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
বাংলাদেশ
A A

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আবাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীর উপর প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের যৌন নিপীড়নের ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

একই সঙ্গে অনতিবিলম্বে এসকল ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আইনি প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহবান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার এক বিবৃতিতে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সম্প্রতি এক আবাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এক ছাত্রকে যৌন নিপীড়নের পর গলা কেটে হত্যা করা হয়েছে। অন্যদিকে প্রতিদিনই আবাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের একাংশের উপর যৌন নিপীড়নের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা সত্যি লজ্জার।

‘‘যৌন নিপীড়নের সাথে জড়িত আবাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষকর্তাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক তৎপরতা অবশ্যই প্রশংসার দাবি রাখে।

তবে ধর্মীয় নীতি-নৈতিকতার শিক্ষাপ্রদান এবং তার কার্যকর অনুশীলনের পরিবর্তে আবাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এহেন গর্হিত যৌন অপরাধের সাথে প্রতিষ্ঠান প্রধানের সম্পৃক্ততার মাত্রা বৃদ্ধি দেশ ও সমাজের জন্য এক চরম অশনিসংকেত। জবাবদিহিহীন এ সব ঘটনার দায় শিক্ষা মন্ত্রণালয় তথা মাদ্রাসা শিক্ষা বোর্ড কোনোভাবেই এড়াতে পারে না।’’

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধে আদালতের নির্দেশনা অনুযায়ী আবাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানেও যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহবান জানায় এমজেএফ।

Reneta

একইসাথে আবাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অতীতের যৌন হয়রানীর রেকর্ড খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষকদের অনৈতিক কার্যক্রমকে কঠোর নজরদারি আওতায় আনার সুপারিশ করেছে এমজেএফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যৌন হয়রানিযৌন হয়রানি প্রতিরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT