চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মান্ধ উম্মাদের নারকীয় তাণ্ডবে স্তব্ধ বিশ্ব

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১০ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

ব্রেন্টন টেরেন্ট, বয়স ২৮- অস্ট্রেলিয়ান এ তরুণের নৃশংসতায় পুরো বিশ্বের চোখ এখন নিউজিল্যান্ডে। পুরো বিশ্ব মিডিয়ার চোখ ক্রাইস্টচার্চে টেনে নিতে এ শ্বেতাঙ্গ খ্রিস্টান তরুণ শহরটির আল নুর ও লিংকউড এলাকার দুটি মসজিদে চালিয়েছে স্মরণকালের নির্মম হত্যাযজ্ঞ। অর্ধশতাধিক মানুষ হত্যা করার আগে ঘাতক ছেড়ে আসে এক টুইট বার্তা। ‘দ্য গ্রেট রিপ্লেসমেন্ট’ শিরোনামের ৮৭ পৃষ্ঠার ওই টুইট মেনিফেস্টো পর্যলোচনা করে দেখা গেছে: ব্যক্তিগতভাবে ব্রেন্টন মুসলিম বিদ্বেষী এবং মুসলমানদের প্রচণ্ড রকম অপছন্দ করে। সঙ্গে অন্য ধর্ম থেকে মুসলমানে পরিণত হওয়াকে রক্তের সঙ্গে বেইমানী হিসেবে উল্লেখ করে। মৃত্যু নিশ্চিতে বারবার গুলি চালিয়েছে। অনেকটা ভিডিও গেমসের আদলে। ঘাতক ব্রেন্টন ব্যবহার করেছে সর্বাধুনিক প্রযুক্তি। যে অটোমেটিক বন্দুকে গুলি চালানো হয়েছে তাতে ক্যামেরা লাগানো ছিল। যা ব্যবহার করে টেরেন্ট তার নারকীয় যজ্ঞ সোস্যাল মিডিয়াল সরাসরি দেখিয়েছে। এর চেয়ে বর্বরতম উন্মাদনা আর কী হতে পারে?

মুহূর্তে সাইবার ওয়ার্ল্ডের কল্যাণে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। যার পৈশাচিকতার ব্যাপ্তিতে মাইক্রোসেকেন্ডে বিশ্বের লক্ষ-কোটি মানুষকে ধাক্কা দিয়ে গেছে, করেছে মানসিকভাবে বিপর্যস্ত। কোমলমতি শিশু কিশোরদের কাছে যা ভয়াবহ আতঙ্কের।

নিউজিল্যান্ড বিশ্বের একটি শান্তিপূর্ণ দেশ। গত এক দশকে দেশটিতে উগ্র বর্ণবাদ মাথা চাড়া দিয়েছে বেশ ভালোভাবেই। বিশেষ করে অভিবাসন আইন নিয়ে দেশটিতে রাজনৈতিক টানাপোড়েন দীর্ঘদিনের। যার ফল হিসেবে আজকের এ হামলার ঘটনাকে চিহ্নিত করেছে বিশ্ব মিডিয়া।

ইউরোপসহ পশ্চিমা বিশ্বে এমন সন্ত্রাসী ঘটনা নতুন নয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিশ্বে কোন জায়গাকেই নিরাপদ ভাবার কোন কারণ নেই। যেকোন পরিস্থিতি সামলাতে রাখতে হবে সর্বোচ্চ প্রস্তুতি। সেই জায়গা থেকে আমাদের দেশে যখনই কোন জাতীয় ক্রিকেট দল খেলতে আসে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছি। কিন্তু আমরা কতোটা পাচ্ছি, সেটা এখন ভেবে দেখার সময় এসেছে।

জুমার নামাজ আদায়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের কোন নিরাপত্তা ব্যবস্থা ছিলো কিনা তা এখন পর্যন্ত দেশটির পক্ষ থেকে পরিস্কার করে বলা হয়নি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল নাজমুল হাসান পাপন দাবি করেছেন, জুমার নামাজে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তার কোন ব্যবস্থাই ছিলো না। সঙ্গে দৃঢ় উচ্চরণে বলেছেন: যারা নিরাপত্তা দিতে পারবে না, তাদের মাটিতে আমরা খেলতে যাবো না।

সময়ের ব্যবধানে বেঁচে ফিরেছে জাতির ক্রিকেট ইতিহাসের স্বর্ণযুগের সূচনাকারী শ্রেষ্ঠ সন্তানরা। সময়ের হেরফের না হলে এতক্ষণে হারানোর পাল্লাটা ভারি হতো সবচেয়ে বেশি আমাদেরই। রক্ষা পেয়েছে টাইগার ক্রিকেট অগ্রযাত্রা।

পরিস্থিতি বিবেচনায় টাইগার ক্রিকেটারদের হোটেলেই অবস্থান করা নির্দেশ দেয়া হয়েছে। ক্রাইস্টচার্চের তৃতীয় টেস্ট বাতিল করে আগামীকালই হোটেল থেকেই এয়ারপোর্টের পথ ধরবে মুশফিক-তামিমরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জন নিহত এবং ৪০ আহতের খবর পাওয়া গেছে। নিহতের মধ্যে ৩ বাংলাদেশিও রয়েছেন।

এতোগুলো তাজা প্রাণ ফিরে পাওয়া সম্ভব না হলেও, সাত সমুদ্র এপার থেকে আমাদের প্রত্যাশা; হত্যাযজ্ঞ সংগঠিত করা টেরেন্টের উপযুক্ত শাস্তি বিধান যেন নিশ্চিত হয়। নিহতদের রক্তের সঙ্গে শান্তির ভূমিতে জমাট বেধে ওঠা ধর্মান্ধতা এবং বর্ণান্ধতা যেন চিরতরে মুছে যায়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রাইস্টচার্চে হামলায় ডোনাল্ড ট্রাম্পের সমবেদনা

পরবর্তী

লিনউডে খাদেমের সাহসিকতায় বেঁচে গেল অসংখ্য প্রাণ

পরবর্তী
নিউজিল্যান্ড-মসজিদে হামলা-ট্যারান্ট

লিনউডে খাদেমের সাহসিকতায় বেঁচে গেল অসংখ্য প্রাণ

তফসিল

৩ পার্বত্য জেলার ২৫ উপজেলা নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT