চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মঘটে পুলিশের গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

পরিবহন ধর্মঘটের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকায় তোলারাম কলেজের শিক্ষার্থী ও পিইসি পরীক্ষার্থীদের নিজ গাড়িতে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন ডেমরা ট্রাফিক (পূর্ব) জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম রাজু।

সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবিতে বুধবার সকাল থেকে রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ী, সায়েদাবাদে ধর্মঘট করে ট্রাক শ্রমিকরা।যার ফলে সড়কে বিপাকে পড়েন স্কুল কলেজ শিক্ষার্থীরা সহ অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কে ট্রাফিক কার্যক্রম মনিটর করতে নিজের সরকারি গাড়ি নিয়ে যাচ্ছিলেন ডেমরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম রাজু। সেসময় নারায়নগঞ্জের সরকারী তোলারাম কলেজের শিক্ষার্থীরা গাড়ি থামানোর অনুরোধ করে জানান তাদের টেস্ট পরীক্ষার কথা। দ্রুত পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে নিজের গাড়িটি ছেড়ে দেন রবিউল। শুধু পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছিয়ে বসে থাকেনটি তিনি, ধর্মঘটের কারণে পরীক্ষা কেন্দ্রে যেতে দেরি হলে রবিউল ইসলাম তোলারাম কলেজের অধ্যক্ষকে ফোন দিয়ে পরীক্ষার্থীদের পরে পরীক্ষা নেওয়ার কথা জানান। তার অনুরোধে পরে পরীক্ষা নেয়ার প্রতিশ্রুতি দেন অধ্যক্ষ।

আশপাশ থেকে আসা কয়েকটি পিকআপ ভ্যান ভাড়া করেও শিক্ষার্থী-অভিভাবকদের তুলে দেন রবিউল ইসলাম

এরপর সকাল সাড়ে ১০টা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন স্কুলে পৌঁছে দেন তিনি। প্রত্যক্ষদর্শী অভিভাবকরা পুলিশের এমন আচরণে মুগ্ধতার কথা ব্যক্ত করেন।

সড়কে ফুটওভার ব্রিজ নেই, তাই পুলিশ কর্মকর্তা নিজেই পরীক্ষার্থীদের পার করে দেন

বিষয়টি নিয়ে জানতে চাইলে ডেমরা ট্রাফিক (পূর্ব) জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম রাজু চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শিক্ষার্থীরা যখন পরীক্ষার কথা বলেছে তখনই আমি ও আমার টিম গাড়ি থেকে নেমে যাই। ড্রাইভারকে বলি কেন্দ্রে পৌঁছে দিতে। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ।’

পুলিশিংয়ের বাইরেও অনেক দায়িত্ব আছে বলে মনে করেন রবিউল

তিনি বলেন, ‘পুলিশ জনসাধারণের বন্ধু। আমাদের আইজিপি স্যার সব সময় বলেন আমাদের পুলিশ জনবান্ধব পুলিশ। পরীক্ষার্থীদের এমন ব্যবস্থা করে দিতে পেরে আমি সন্তুষ্ট।’

Reneta

রবিউল ইসলাম বলেন, ‘আমাদের পুলিশিং নিয়ে অনেক নেতিবাচক কথা প্রচলিত আছে। আমরা সব সময় চাই জনগণের সেবা করতে, আজকের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ইতিবাচক কথা হচ্ছে পুলিশ নিয়ে। যেসব শিক্ষার্থীরা গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে গেছে এদের মধ্যে কেউ ভবিষ্যতে ভালো পুলিশ অফিসার হবে।’

পুলিশ কর্মকর্তার এমন কাজে মুগ্ধ হয়ে তোলারাম কলেজের অনেক শিক্ষার্থী ফেসবুকে পোস্ট দিয়েছেন

সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত ও সংশোধনের দাবিসহ নয় দফা দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ট্রাক শ্রমিকদের কর্মবিরতি পাশাপাশি অঘোষিত পরিবহন ধর্মঘটও চলছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT