রামকৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তির খোঁজে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগ প্রকাশের বিষয়টি অবহিত থাকার
কথা জানিয়ে ডিবি পুলিশ বলেছে, রামকৃষ্ণ মিশন ছাড়াও এ ধরনের সব প্রতিষ্ঠানের
নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদার করার কথা জানিয়ে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার আব্দুল বাতেন বলেছেন, হুমকিদাতার চিঠিতে দেয়া ১০ দিনের আল্টিমেটামকে হাল্কাভাবে নেয়া হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
রাজধানিতে জঙ্গি নেটওয়ার্ক ভেঙ্গে দিতেও কাজ চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।








