চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধরাছোঁয়ার আরো বাইরে চেলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

লিগে ২৭ রাউন্ড শেষ। চলছে শেষের ভাগের খেলা। এরমধ্যেই অন্যদের ধরাছোঁয়ার বাইরে যাওয়ার কাজটা নিপুণভাবে চালিয়ে নিচ্ছে চেলসি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় দলের সঙ্গে ব্যবধানটা ১০-এ টেনে নিয়েছে ব্লুজরা। তাতে যেনো প্রিমিয়ার লিগ শিরোপার উষ্ণতার আরেকটু কাছাকাছি অ্যান্তোনিও কোন্তের দল। সোমবার রাতে ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারিয়েছে চেলসি।

লন্ডন স্টেডিয়ামে চেলসির জয়ে গোল করেছেন ডিয়েগো কস্তা ও এডেন হ্যাজার্ড। স্বাগতিকদের সান্ত্বনার গোলটি ম্যানুয়েল লানসিনির।

হ্যামের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে চেলসি। ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় তারা। পেদ্রোর থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালমুখ খোলেন বেলজিয়াম তারকা হ্যাজার্ড।

অতিথিদের দ্বিতীয় গোলটি আসে বিরতির পর। হ্যাজার্ডের কর্নার থেকে ভেসে আসা বলে দিক পরিবর্তন করে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিয়ার্ড কস্তা।

তখন পর্যন্ত সহজ জয়ই পেতে যাচ্ছিল চেলসি। পরে যোগ করা সময়ে আন্দ্রে আইয়ুর পাসে স্বাগতিকদের হয়ে একটি গোল শোষ করে দেন আর্জেন্টাইন লানসিনি। সেটি যদিও চেলসির পয়েন্ট কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারেনি।

এই জয়ে ২৭ ম্যাচে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৬৬। দুইয়ে ৫৬ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা

পরবর্তী

শাহরুখের সৌন্দর্যের রহস্য আনুশকা!

পরবর্তী

শাহরুখের সৌন্দর্যের রহস্য আনুশকা!

'সুপারমডেল জ্যাকসন–কন্যা’

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT