চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধনীরা সহযোগিতা করলে দেশে আর গরীব থাকবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: এলাকাভিত্তিক উন্নয়নে বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশে আর দারিদ্র থাকবে না। পাশের মানুষটিকে ভালো রাখতে তাদের এগিয়ে আসার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বশ্ত করেন করোনায় স্থবির হলেও উন্নয়নের লক্ষ্য থেকে সরকার সরে যায়নি। 

শনিবার গৃহ-উপহার কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী সামর্থ্যবান ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

‘দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না’ মুজিব বর্ষের শুরু থেকেই এমন প্রতিশ্রুতি দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী চলছে আশ্রয়ন প্রকল্প।

Banglabid

চলতি অর্থবছরে প্রায় ৬০ হাজার পরিবারের জন্য ঘর তুলে দিচ্ছে সরকার। সেই কার্যক্রমে যুক্ত হয়ে ৬ হাজার ২শ ২২টি গৃহ নির্মাণের ঘোষণা দিয়েছে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা এবং বেসরকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে এবার সরকারের ৮০ জন সচিব ঘর তৈরি করে দিলেন ১৬০ পরিবারের জন্য।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের গৃহ-উপহার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেওয়া হয় ঘরের চাবি।

সরকার সচিবদের নিজ গ্রামে গৃহ নির্মাণের এই উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: পাশের মানুষটিকে সহযোগিতা করলে দেশে দারিদ্র থাকবে না।

Reneta

পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে তারা কেবলই নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলো অভিযোগ করে সরকার প্রধান বলেন, তাদের ভোগবিলাস মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি।
করোনার ধাক্কা সামলে নিয়ে দ্রুত নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে সরকার সচেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাটোরে সমন্বিত আধুনিক প্রযুক্তির মৎস্য খামার

পরবর্তী

রোনালদো করোনামুক্ত

পরবর্তী

রোনালদো করোনামুক্ত

লাল লেহেঙ্গায় কাজল, জমকালো আয়োজনে বিয়ে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT