হলিউড অভিনেতা জর্জ ক্লুনি মিডিয়ার উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি তার সন্তানদের ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন।
জর্জ ক্লুনি বলেন, ছবিগুলো তার সন্তানদের জন্য বিপদের কারণ হতে পারে। স্ত্রীর পেশার কারণে কেউ তাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে।
ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি একজন আইনজীবী ও মানবাধিকারকর্মী। পেশার খাতিরেই তাকে যেহেতু অনেক অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াতে হয়, যে কারণে অনেকের চক্ষুশূল হওয়া স্বাভাবিক। তাই সন্তানদের মুখ গণমাধ্যমে এলে তাদের বিপদে পড়ার ঝুঁকি তৈরি হয় বলে মিডিয়ার প্রতি ক্লুনি এই অনুরোধ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলেননি জর্জ ক্লুনি ও তার স্ত্রী আমাল ক্লুনি। সন্তানদের প্রাইভেসির ব্যাপারে তারা সবসময়েই সচেতন থাকেন।
জর্জ ক্লুনি জানিয়েছেন, তিনি এই চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকান অভিনেত্রী বিলি লৌর্ডের এক বছরের কন্যার ছবি অনলাইনে প্রকাশ পাওয়ার পরে।
২০১৭ সালে জন্ম নেয় জর্জ ও আমাল ক্লুনির যমজ সন্তান। এই জুটির বিয়ে হয়েছিল ২০১৪ সালে। -বিবিসি








