চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রোহের কবি প্রেমের কবি আমাদের চিরন্তন প্রেরণার উৎস

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১৬ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
সম্পাদকীয়
A A

বল বীর চির উন্নত মম শির- কেবলমাত্র এই একটি বাক্যেই অমর হয়ে আছেন কাজী নজরুল ইসলাম। মানুষের সার্বজনীন বিদ্রোহী সত্বাকে লালন করে মানবতার জয়গান গেয়েছেন এই কবি। বিংশ শতাব্দীর বাঙালি মননে কবি কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তিনি সর্বদাই সোচ্চার ছিলেন। বাংলা সাহিত্যে অগ্নিবীণা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতুর মতো উজ্জ্বল আলো ছড়িয়ে তার প্রস্থান। তিনি লেখাতে যেমন দ্রোহ ও মানবতার গান গেয়েছেন তেমনই জীবনে ও কর্মেও ছিলেন এক মানবতাবাদী বিদ্রোহী। তার সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল প্রবল, ছিল মানবতার প্রতি অকৃত্রিম আনুগত্য। পরাধীন অবহেলিত ভারতবাসীর সাথে ছিলো তার হৃদয়ের টান। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় বিভেদের বিরুদ্ধেও তিনি ছিলেন উচ্চকিত। বাংলা সাহিত্যে এক নতুন ধারার জন্ম দিয়েছেন। তিনি প্রায় ৩০০০ গান রচনা এবং সুরারোপ করেছেন। লেখক জীবন ছোট, তাতেই বাংলা সাহিত্যে স্থায়ী আসন করে নিয়েছেন। ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া। ১৯০৮ সালে তাঁর পিতার মৃত্যু হয়, তখন তার বয়স মাত্র নয় বছর। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব-অনটনের কারণে তাঁর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র দশ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয়। সমাজের অন্যায় অবিচার সাম্প্রদায়িকতাসহ সকল অনাচারের বিরুদ্ধে তার কলম ছিলো সর্বদা সোচ্চার। তিনি শুধু লিখেই সংগ্রাম করেননি, প্রত্যক্ষভাবে রাজপথেও নেমেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। বহু আগেই তিনি বাংলার হিন্দু মুসলিমদের ঐক্যের কথা বলে গিয়েছিলেন একটি উন্নত সমাজ বিনির্মাণের প্রথম শর্ত হিসেবে। তাঁর কবিতা তাঁর গান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অমূল্য প্রেরণা হিসেবে এদেশের মুক্তিপ্রাণ মানুষকে উদ্বুদ্ধ করেছে। আজও আমরা সমাজের নানা বিভেদ বৈষম্য দেখে নজরুলের কাছেই ফিরে যাই। কাজী নজরুল ইসলামের আদর্শ ও চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। আজ আমাদের সমাজ জীবনে যে অন্যায়-অনাচার চলছে তার থেকে পরিত্রাণের উপায় তাঁকে ধারণ করা। তাঁর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় হোক আমাদের জাতীয় জীবনের কাঙ্খিত লক্ষ্য।

ছবি অলংকরণ: উত্তম সেন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফিরা ইংল্যান্ডে, ফিরে আসছেন নাসির-শুভাশিষ

পরবর্তী

‘গণমাধ্যম সমালোচনা করছে বলেই গণতন্ত্র মজবুত হচ্ছে’

পরবর্তী
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাংবাদিকতা বিভাগের ছাত্রদের র‌্যালি।

‘গণমাধ্যম সমালোচনা করছে বলেই গণতন্ত্র মজবুত হচ্ছে’

রেইনট্রি’র এমডি, জিএমকে জিজ্ঞাসাবাদ করে যা বলল তথ্যানুসন্ধান কমিটি

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT