আন্তর্জাতিক

দ্রুত সব স্কুল খুলে দিতে বললেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ

নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ দ্রুত সব স্কুল খুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ দ্রুত সব স্কুল খুলে দিতে বললেন, তিনি শিক্ষাক্ষেত্রে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের একের পর এক ধাক্কায় ভারতে বন্ধ হয়েছে স্কুলের শিক্ষাদান কার্যক্রম। বর্তমানে পরিস্থিতি অনেকটা উন্নতি হওয়ায় এবার দ্রুত স্কুল খুলে দেওয়া হোক বলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

পশ্চিমবাংলায় বিরোধীরা রাজ্য সরকারকে স্কুল খোলার জন্য চাপ দিচ্ছেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই খোলা হবে স্কুল বলে সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই নবম–দ্বাদশ শ্রেণি পর্যন্ত খোলা হয়ে স্কুল। প্রাথমিক পড়ুয়াদের জন্য পাড়ায় শিক্ষালয় চালু হয়েছে।

স্কুলে খুলে দেয়ার কারণ বিশ্লেষনে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে দেখা যাচ্ছে, স্কুলে না যেতে পেরে ৯০ শতাংশ পড়ুয়ার রিডিং লেভেল ১০ শতাংশ পড়ে গিয়েছে। সার্বিক শিক্ষার মান কমেছে।

ওই বিষয়ে আলোচনায় নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘‌অবিলম্বে স্কুল খুলে দেওয়া হোক। শিক্ষকদের সিলেবাস নিয়ে ভাবার দরকার নেই। শিশুদের ত্রুটিবিচ্যুতি দেখে আগে সেটা মেটানো দরকার। স্কুলে না দিয়ে অনভ্যাস তৈরি হচ্ছে তাদের।’‌

উল্লেখ্য, ২০২০ সাল থেকে প্রাথমিক স্তরের শিক্ষায় ব্যাপক প্রভাব পড়েছে। করোনাভাইরাসের জেরে স্কুল বন্ধ রয়েছে। বহু স্কুলে অনলাইন ক্লাস শুরু হয়েছে।

শিক্ষাবিদদের মতে, স্মার্টফোন-ল্যাপটপে ক্লাস করে বহু ছাত্রছাত্রীর চোখে প্রভাব পড়েছে। তাছাড়া লেখার অভ্যাস কমে গিয়েছে। পড়ার মান পড়ে গিয়েছে। ছাত্রছাত্রীরা স্বাভাবিক বেড়ে উঠতে পারছে না। এই পরিস্থিতিতে আবার অনেকের স্মার্টফোন না থাকায় পড়াশোনা লাটে উঠেছে। এখন করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে। তাই স্কুল খুলে দেওয়া উচিত বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

বিষয়:করোনাভাইরাসশিক্ষা প্রতিষ্ঠান খুলবেস্কুল বন্ধ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…