চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুত ফাইল জমা দিতে শামসুদ্দিন চৌধুরীকে প্রধান বিচারপতির নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

মিডিয়াতে বক্তব্য না  দিয়ে রায় বা আদেশের কপি দ্রুত রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে বিচারপতি শামসুদ্দিনকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। আর আদালতের মর্যাদা রক্ষার জন্য সব বিচারপতিদের প্রতিও আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীরর সংবাদ সম্মেলনের পরপরই সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আবু সৈয়দ দিলজার হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এতে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের বিচারকার্য চলাকালীন সময়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী একটি প্রেস কনফারেন্স করেন যা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতির গোচরীভূত হয়। যদিও সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এ ধরনের প্রেস কনফারেন্স নজিরবিহীন।’

‘প্রধান বিচারপতি আশা করেন, বর্তমান ও ভবিষ্যতে বিচারপতিরা কোর্টের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখার স্বার্থে এরূপ কাজ থেকে বিরত থাকবেন।’

এর আগে প্রেস কনফারেন্সে অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরী উল্লেখ করেন, তার প্রিজাইডিং জজ, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে তার লেখা সমাপ্ত হওয়া রায় এবং আদেশগুলো গ্রহণের অনুরোধ করলে তিনি অপারগতা প্রকাশ করে বলেন, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিদের লিখিত রায় ও আদেশ গ্রহণ করা যাচ্ছে না।

এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওই বক্তব্য প্রধান বিচারপতির গোচরে আসলে তিনি আপীল বিভাগে জ্যেষ্ঠ্যতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাকে অবহিত করেন যে, সাবেক বিচারপতি এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরী তার কাছে লিখিত রায় কিংবা আদেশ গ্রহণ করার জন্য জমা দেননি।’

Reneta

‘প্রধান বিচারপতি আশা করেন, সাবেক বিচারপতি এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরী মিডিয়াতে মামলার রায় ও আদেশ সংক্রান্ত কোনো রূপ বক্তব্য না দিয়ে তার কাছে যতগুলো অনিষ্পত্তিকৃত রায়ের ফাইল রয়েছে, তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে অতি সত্তর ফেরত প্রদান করবেন, যাতে বিচারপ্রার্থীদের আর ভোগান্তি না হয়।’

অবসরে যাওয়া আপীল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, তার লেখা
রায় ও আদেশের কপি আপিল বিভাগের বিচারপতি ওয়াহ্হাব মিঞার কাছে জমা দেয়ার
জন্য গেলে তা গ্রহণ না করায় তিনি প্রধান বিচারপতির কাছে পর পর দুটি চিঠি
দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিবিচারপতি শামসুদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT