বাংলাদেশের বাজারে অপো’র এফ সিরিজের সর্বশেষ সংযোজন ভিওওসি ফ্ল্যাশ চার্জিং এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইনের এফ৯ হাজির হয়েছে।
ভিওওসি ফ্ল্যাশ চার্জিংয়ে মাত্র ৫ মিনিটের চার্জে ২ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন দেশের স্মার্টফোন শিল্পের জগতে একেবারে নতুন বলে দাবি করে অপো। সানরাইজ রেড, টোয়াইলাইট ব্লু এবং স্টারি পার্পল রঙে ৩১ অগাস্ট থেকে স্মার্টফোনটির দু’টি ভার্সন বাংলাদেশে সব অপো আউটলেটে পাওয়া যাবে।
৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের এফ৯ ভার্সনের দাম ২৮ হাজার ৯৯০ টাকা। ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি রম ভার্সনে অপো এফ নাইনের আরেকটি সংস্করণ পাওয়া যাবে ৩১ হাজার ৯৯০ টাকায়। অপো এফ৯ কিনলে গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে পাবেন ৫ জিবি মোবাইল ডেটা।
আজ রাজধানীর একটি হোটেলে এফ৯ এর আনুষ্ঠানিক পর্দা উন্মোচন অনুষ্ঠানে এসব কথা জানায় অপো।
অনুষ্ঠানে অপো জানায়, ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ৬ দশমিক ৩ ইঞ্চি ‘ওয়াটারড্রপ স্ক্রিন’ ডিজাইন, ২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সমৃদ্ধ এই ফোনে রয়েছে নচ ডিসপ্লে।
এছাড়া ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের এই ফোনে অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে ব্যাকআপের জন্য ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে।
বাংলাদেশে এফ৯ নিয়ে আসা প্রসঙ্গে অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘অপো এফ৯ এখন বাংলাদেশে। বাংলাদেশের বাজারে এফ৯, অপো পরিবারের সেরা স্মার্টফোন সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আশা করছি, আমাদের সম্মানিত গ্রাহকরা স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা অর্জন করবেন।’
উন্মোচন অনুষ্ঠানে এফ ৯ হাতে মঞ্চে আসেন বাংলাদেশে অপো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার তাসকিন আহমেদ।








