রমজানের আগে রসুনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় মানুষের নাভিশ্বাস অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তার অভিযোগ, ক্ষমতাসীনরাই দাম বাড়ানোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত। রোববার পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
চতুর্থ দফায় ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশনার সাংবিধানিক পদে থেকেও আজ্ঞাবহ হয়েই সরকারের চাকুরি করেছে।










