চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সুযোগে সাকিবদের প্রতিপক্ষ কলকাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ২৩, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চেন্নাই সুপারকিংসের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঝুলে আছে সানরাইজার্স হায়দরাবাদের ভাগ্য। একাদশ আইপিএলের ফাইনালে খেলতে শুক্রবার সাকিবদের নামতে হবে বাঁচা-মরার ম্যাচে। সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কেকেআরকে পাচ্ছে হায়দরাবাদ।

বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়ে সাকিবদের প্রতিপক্ষ হয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ইডেন গার্ডেনসে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক আজিঙ্কা রাহানে। মাত্র ৫১ রানে ৪ উইকেট তুলে নিয়ে অধিনায়ককে সঠিক প্রমাণ করেছিলেন বোলাররা।

Banglabid

দলের বিপর্যয়। মান বাঁচাতে লড়তে হল কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিককে। সেই পথে ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান তো করেছেনই, দলকে এনে দিয়েছেন ৭ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজিও। ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় সাজানো কার্তিকের ইনিংস।

কার্তিককে যথাসময়ে যোগ্য দিয়েছেন আন্দ্রে রাসেল। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৯ রানের মারকাটারি অপরাজিত ইনিংস খেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার।

রাজস্থানের সেরা বোলার কৃষ্ণাপ্পা গৌতম। মাত্র ১৫ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। ৩৩ রানে সমান উইকেট শিকার জফরা আর্চারেরও।

Reneta

কলকাতার রানের জবাব শুরুতে ভালোই দিচ্ছিল রাজস্থান। রাহুল ত্রিপাঠিকে নিয়ে ৪৭ রানের উদ্বোধনী জুটিতে জয়ের সম্ভাবনা জাগান রাহানে। ৪৬ রান করে রাহানে ও ২০ রানে রাহুল ফিরলে হাল ধরেন সাঞ্জু স্যামসন। ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫০ রানে স্যামসন ফিরলে ভেঙে যায় রাজস্থানের প্রতিরোধ।

রাজস্থানের আর কোনো ব্যাটসম্যানই শেষদিকে দাঁড়াতে পারেননি। তাতে লক্ষ্য থেকে ২৫ রানে দূরেই থামে দলটির ইনিংস।

বোলিংয়ে কলকাতার জয়ের নায়ক হতে পারেন কুলদ্বীপ যাদব। যার কারণে হাতে ছয় উইকেট থাকার পরও বেশিদূর এগোতে পারেনি রাজস্থান। ৪ ওভারে মাত্র ১৮ রানে ১ উইকেট নিয়ে প্রতিপক্ষের রানের গতিতে লাগাম টেনেছেন এ চায়নাম্যান বোলার। ২৪ রানে ২ উইকেট নিয়ে পীযূষ চাওলাও অবদান রেখেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০১৮
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT