নেপিয়ারের বেস্ট ইলেভেনই থাকছে মাউন্ট মংগানুইয়ে ম্যাচে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, শুক্রবার দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে অপরিবর্তিত রাখা হচ্ছে বাংলাদেশ দলের বেস্ট ইলেভেন।
বে-ওভালে টিম টাইগার্সের অনুশীলনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নান্নু। এছাড়াও চলতি নিউজিল্যান্ড সিরিজে অতিরিক্ত ভ্রমণের কারণে দলের সবাই ক্লান্ত বলেও মন্তব্য করেছেন তিনি।
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, দেশে আমাদেরতো মাত্র দুটো মাঠে খেলার অভ্যাস। তাই এ ধরণের ভ্রমণ এবং ট্যুর শিডিউল আমাদের ক্রিকেটারদের জন্য বিরাট অভিজ্ঞতা। এ ধরণের পরিস্থিতিতে যে যত তাড়াতাড়ি অভ্যস্থ হতে পারবে তার কাছ থেকে দল ততই সার্ভিস পাবে।
দ্বিতীয় ম্যাচে মাউন্ট মংগানুইয়ে টাইগারদের অপরিবর্তিত বেস্ট ইলেভেন নিয়ে নান্নু বলেন, যেহেতু আগের ম্যাচে দল ভালো লড়াই করেছে তাই আমরা চাচ্ছি না বেস্ট সেটআপটা ভাঙ্গতে। তাছাড়া কেউ আহামরি ফ্লপ করছেও না যে তাকে পাল্টাতে হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে। তাই আমরা অন্তত এই ম্যাচটা দেখতে চাই।








